
ছোট একটা শব্দের নাম মা
যা ওজনে, গুনে শেষ করা যায় না
আদর সোহাগ মায়া মমতা
দুঃখ কষ্ট সয় যতটা
মা ছাড়া পারবেনা কেহ সেটা।
দশ মাস দশ দিন গর্ভে রেখে
জন্ম দিলে মা আমায় ভবে
বিধাতার ডাকে সাড়া দিয়ে
তুমি গেলে পরপারে
আমাকে মা একা করে।
মা তোমার কথা মনে হলে
দুই চোখ দিয়ে জল পড়ে
কখন যাবো পরপারে
দেখাবে নি বিধাতা মোরে
তোমার মায়াবী মুখ টারে।
সবচেয়ে পবিত্র হচ্ছে আল কোরআন
এখানে ও আছে মা তোমার সম্মান
তোমার পায়ের নিচে আমার স্থান
প্রমান করে আল কোরআন
মা তুমি আমায় করো না অভিমান
প্রথম যেদিন মা ডাক শুনেছিলে
আনন্দে তুমি বাবাকে ডেকেছিলে
মনের দুঃখ কষ্ট ভুলে ছিলে
মা আজ তুমি অন্ধকার কবরে
দোয়া করি মা আল্লাহ মাফ করিবে।