1. admin@auchsangbad.com : admin :
নতুন শিক্ষাক্রমে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নতুন সময়সূচী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নতুন শিক্ষাক্রমে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নতুন সময়সূচী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান-কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নতুন শিক্ষাক্রমে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর পূর্বে প্রকাশিত সময়সূচী পরিবর্তন করে নতুন সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।সোমবার (৩০ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা মোতাবেক এ দুই শ্রেনীর সকল কার্য্যক্রম আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।নির্দেশনায় অধিদপ্তর বলেছে, আসছে ৫ নভেম্বর হতে শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছেনা।ফলে ৬ষ্ট ও ৭ম এ দুই শ্রেনীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে।এ মূল্যায়ন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।তার কারন হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের(এনসিটিবি) বরাত দিয়ে অধিদপ্তর বলছে,আগামী পহেলা ডিসেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালানোর সুবিধার্তে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। সে কারনে পূর্বের সময়সূচী সংশোধন করে নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।অধিদপ্তর আরো বলছে, গত ২৯ অক্টোবর ৬ষ্ট ও ৭ম শ্রেনীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল।কিন্তু মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্য্যক্রমের কারনে তা আগামী ৫ নভেম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।সেই সাথে এ নির্দেশনার পাশাপাশি পরবর্তী শ্রেনীতে উত্তোরণের নীতিমালাও পাঠানো হবে।অধিদপ্তর জানিয়েছে, এ দু শ্রেনীর শিক্ষার্থীদের পারদর্শিতার রিপোর্ট কার্ড প্রস্তুত করে তা বিতরনের সময় অভিভাবকদের আমন্ত্রন জানাতে হবে।(৬ষ্ট ও ৭ম শ্রেনীর সংশোধিত সময়সূচী নিম্নরুপ)

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!