
নারীর পরশে পুরুষ পেয়েছে বিজয়ের সেই মালা
বেহিসাব নর তবুও নারীরে দিচ্ছে অনেক জ্বালা।
পুরুষ আজও বলছে নারীরা ঘরেরই শোভা শুধু
পুরুষ আসিবে মরুর তৃষ্ণায় নারীরা জোগাবে মধু।
সঠিক বিচার করিলে তখন গাহিবে সাম্য গান
প্রমাণ মিলিবে পুরুষের প্রতি নারীর কত যে দান।
পুরুষ জয়ের মিটিং মিছিল অহরহ দেখি ভাই
নারীর জয়ের কোনো রকমের স্লোগান শুনি নাই।
নর নারী এক হলে সুন্দর হবে যে দুয়ের ধরা
একক চললে মিলবে সদায় আঁধারে ভুবন গড়া
কতো নিপীড়ন সয়েছে নিরবে ঝড়েছে চোখের জল
সব বাঁধা আজ ডিঙিয়ে জয়ের কাতারে নারীর দল।
যেই ঘরে নারী-নরের বাধাতে সে জীবন হয় ক্ষয়
পুরুষ নারীর সমান তালেতে হবেই নারীর জয়।
পর্দা মেনেই হাজার নারীরা বিশ্ব দিচ্ছে পাড়ি
অবলা তো আর থাকবেনা কেউ সবল হবেই নারী।
অনেক অবলা হয়েছে বিলীন নিরবে দিয়েছে প্রাণ
দিকে দিকে তাই ছড়িয়ে পড়েছে নারী বিজয়ের গান।
এখনো অনেক সময় নরেরা জাগাও জয়ের তৃষা,
নর নারী দুয়ে মিলে আজ জ্বালাও আলোর দিশা।