

ট্রেন চলেছে ট্রেন চলেছে
আপনি যাবেন কই?
ঢাকা থেকে ট্রেন চলেছে কিশোরগঞ্জে ঐ
যার টিকেট আছে যেখানে
সে নামবে ঐ ষ্টেশনে।
ঢাকা থেকে অনেক ষ্টেশনে
নামছে অনেক জনে
আমি যাব মানিকখালী
থামলে ঐ ষ্টেশনে রেলগাড়ী
নেমে যাব আমার বাড়ি।
গচিহাটার পদ্ম বিলে শাপলা ফুটেছে
যে ছিল রেলগাড়ীতে সে দেখেছে,
খোকা বাড়ি আসবে বলে
বাবা বসে আছে রেলস্টেশনে
মা বাড়িতে খুশিতে হাসে।
কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে
কিংবা এগারসিন্দুর রেলওয়েতে
যাত্রা করেন নিরাপদে
আমার এলাকার জনগনে
যানজটের ভয় নাই এখানে।