1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ সদরের শিক্ষার মান উন্নয়নে শ্রেষ্ট ইউএনও শফিকুল ইসলাম - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহ সদরের শিক্ষার মান উন্নয়নে শ্রেষ্ট ইউএনও শফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ

ময়মনসিংহ সদরের শিক্ষার মান উন্নয়নে শ্রেষ্ট হলেন ইউএনও শফিকুল ইসলাম।ময়মনসিংহ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নিবাহী কমকর্তা(ইউএনও)মোহাম্মদ শফিকুল ইসলাম।একই সঙ্গে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন তারাকান্দা উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম।শ্রেষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলার শিক্ষা অফিসার নাহিদা পারভীন,নিজ অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষার নানা দিক দিয়ে অবদান রাখায় শ্রেষ্ঠ এসএমসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জেলার ভালুকা উপজেলার পুর্বভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আব্দুল কাদির।গত ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে শ্রেষ্ট শিক্ষক/শিক্ষিকা/ কর্মকর্তা/কর্মচারী ও ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি।জেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বলেন, এই বাছাই কমিটিতে ডিসি স্যার সভাপতি।তিনি একটি উপ কমিটি করে দেন,সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়ে থাকে।মাঝে দু-বছর করোনার কারণে করা হয়নি।ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,আমি ময়মনসিংহ সদর উপজেলায় গত ২০২২ সালের ২৭ এপ্রিল যোগদান করার পর জানতে পেরেছি শিক্ষা নগরী হিসাবে পরিচিত জেলার সদরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার তেমন কোন পরিবেশ নাই, প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতিও কম।তাই যোগদান করেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বাড়াতে কাজ শুরু করছি।আসলে আমি চেষ্টা করেছি।পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি।শিক্ষায় ময়মনসিংহ সদর এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।বাছাই কমিটির সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় ময়মনসিংহ সদরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইউএনও শফিকুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছেন তাদের স্ব-স্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!