
মোঃ মিজানুর রহমান,
উৎসবমুখর পরিবেশে কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর শনিবার মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এমদাদাদুল হক রতন।নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে নির্বাচিত হয়েছে হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে নির্বাচিত হয়েছে,মাওলানা নাছির উদ্দীন।আইন ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে কুড়াল প্রতীকে নির্বাচিত হয়েছে মোঃ রবি, কোষাধক্ষ্য পদে গোলাপ ফুল প্রতীকে নির্বাচিত হয়েছে মাওলানা রবিউল্লাহ।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে পাঁচ জন,তারা হলো সিনিয়র সহ-সভাপতি পদে মহিউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক পদে আল মামুন, প্রচার সম্পাদক পদে মোশাররফ হোসেন,ক্রিয়া সম্পাদক পদে সাইফুদ্দিন সুজন।এদিকে নির্বাচনের ভোটগ্রহণকে শান্তিপূর্ণ করতে পুলিশ,আনসার ও গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।এছাড়া গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন।আয়োজক কমিটি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারায় তারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন।এদিকে সকাল ৯টায় ভোট শুরুর পর কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুস্তাকুর রহমান, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।