1. admin@auchsangbad.com : admin :
সন্ধ্যা হলেই পাখির কলকাকলিতে মুখর হাসপাতাল চত্বর - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

সন্ধ্যা হলেই পাখির কলকাকলিতে মুখর হাসপাতাল চত্বর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

মোঃ সোহেল মিয়া-হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারিদিকে সন্ধ্যা হলেই চড়ূই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয় পরিবেশ।গত তিন-চার মাস ধরে প্রতিদিন হাসপাতালের গাছপালা ও আশেপাশে দেখা যাচ্ছে লক্ষাধিক পাখি।সন্ধ্যা নামার আগেই হাসাপাতাল চত্বরে ফিরে সারারাত থেকে সকাল হলেই আবার উড়াল দেয়া পাখিদের প্রতিদিনের রুটিনে পরিনত হয়েছে।হাসপাতালে পাখিদের এমন বিচরণ সেখানকার রোগী ও স্বজনদের মন ভালো করে দিচ্ছে।জানা গেছে, হাসাপাতালের ছাদ ও চারদিকের বিভিন্ন গাছে আশ্রয় নেয়া চূড়ই পাখিগুলো পাতি চড়ূই জাতের এসব পাখির দেহ উজ্জ্বল কালো,বাদামি ও ধূসর চিহ্নযুক্ত।হাসপাতাল চত্বরের ভেতরে ফুলের বাগানের পাশাপাশি আম,রেইনট্রি সহ বিভিন্ন জাতের গাছ রয়েছে।প্রতিদিন এসব গাছে-গাছে আসে লক্ষাধিক চড়ূই পাখির ঝাঁক।এসব পাখির কলরব তৈরি হয় হাসপাতালের ভেতরে ও বাইরের প্রতিটি গাছে কিচিরমিচির শব্দে।প্রতিদিন সন্ধ্যার আগেই শুরু হয় পাখিদের আশ্রয় নেয়ার মহড়া।এরপর গাছে-গাছে আশ্রয় নেয়।মূলত,এসব পাখি শহর বা গ্রামে, মানব বসতির কাছাকাছি যে-কোন পরিবেশে তারা নিজেদের স্বাচ্ছন্দে মানিয়ে নিতে পারে।প্রতিকূল পরিবেশে খাপখাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও সাধারণত জনহীন বনভূমি,তৃণভূমি ও মরুভূমিতে এসব পাখি বসবাস করে না।শস্যদানা ও আগাছার বীজ চূড়ই পাখির প্রধান খাদ্য হলেও সুযোগ পেলে পোকামাকড়,উচ্ছিষ্ট ও নানান রকমের খাবার পেলে ছাড়ে না।হাসপাতালে ভর্তি রোগী চাঁনমিয়া বলেন,সকাল-সন্ধ্যা হলেই পাখিদের যাওয়া আসা ও কিচিরমিচির শব্দ আমাদের মন ভালো করে দেয়।সেসময়ে জানালা খুলে দিয়ে তা উপভোগ করি।খুব ভালো লাগে।চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন মাহফুজ রাজা বলেন,হাসপাতাল মানেই নানা দুঃখ-কষ্ট যন্ত্রণার জায়গা। এখানে বিপদে পড়েই মানুষ আসতে বাধ্য হয়।তাই স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ থাকে।কিন্তু পাখিদের এমন বিচরণ সাময়িক সময়ের জন্য হলেও রোগী ও তাদের স্বজনদের মন ভালো করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বলেন,সারারাত পাখিগুলো হাসপাতালেট ছাদ ও আশেপাশের গাছে থাকে।সকাল হলেই বেরিয়ে পড়ে। সারাদিন মাঠেঘাটে আহার করে আবার সন্ধ্যায় ফিরে আসে।মূলত এখানে এসব পাখিগুলোকে কেই বিরক্ত করো না।যে কারণে তারা এখানে অবস্থান করে।এছাড়াও বিভিন্ন সময়ে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের এসব পাখিদের বিরক্ত না করার অনুরোধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!