1. admin@auchsangbad.com : admin :
যুবলীগ সম্মেলন: রাজশাহীর বিতর্কিত যুবনেতা প্রচারণার শীর্ষে, সমর্থন দিচ্ছে যুবদল কর্মীরা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

যুবলীগ সম্মেলন: রাজশাহীর বিতর্কিত যুবনেতা প্রচারণার শীর্ষে, সমর্থন দিচ্ছে যুবদল কর্মীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন ঘীরে আলোচনার শীর্ষে রয়েছেন বিতর্কিত নেতা তৌহিদ আল মাসুদ রনি। তিনি আসন্ন ২৬ ও ২৭ সেপ্টেম্বর যুবলীগ সম্মেলনের সভাপতি প্রার্থী।সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তাঁকে নিয়ে চলছে জোর সমালোচনা।কেউ বলছেল তিনি আসলে কোন দলের তা পরিষ্কার নয়।তাঁর সখতা ছিলো জামায়াত- বিএনপি ও হেফাজতের সঙ্গে।স্বার্থের প্রয়োজনে ব্যবসায়ী ফায়দা হাসিলে বিএনপি,জামায়াতসহ বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও রয়েছে তাঁর ব্যবসায়ীক লেনদেন।২০১৩ সালে কোটা আনন্দোলনে তাঁর ছিলো মনো সমর্থন।সে সময় সামাজিক মাধ্যমে শেখ হাসিনা বা খালেদা জিয়া’র কাউকে তিনি চান না বলেও একটি পোস্ট শেয়ার করেছিলেন।এখন প্রশ্ন হলো তিনি আসলে কার? তিনি আসলে একজন নামকরা ঠিকাদার।ঠিকাদারি ফায়দা হাসিলে সকলের সঙ্গে সখতা তাঁর প্রয়োজন।তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রাজশাহী মহানগর যুবলীগের পদ পেতে রাজধানীতে করছেন কোটি কোটি টাকার বিনিময়। কেন্দ্রে জোর তদবির করছেন তিনি।মহানগরে একক আদিপত্য ও একপেশে কমিটি নিতে তাঁর পছন্দের অন্য এক যুবলীগ নেতাকে নিয়ে করছেন প্রচার প্রচারণা।এতে তাদের সমর্থনে আছে যুবদলের কর্মীসহ বিভিন্ন দলের নেতাকর্মী।এর আগে ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলনেও তাদের এ দুটি পদে রাখা হয়।এর ফলে প্রায় দুই যুগ ধরে রাজশাহী মহানগর যুবলীগে নেতৃত্বের পরিবর্তন হয়নি।এবার নেতৃত্বে পরিবর্তন আসছে বলে জানা গেছে।রনি মহানগর যুবলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। যদিও ২০১৭ সালের কেন্দ্রের অনুমোদিত কমিটিতে তাঁর নাম খুঁজে পাওয়া যায়নি।এবারের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৮টি জীবনবৃত্তান্ত জমা পড়ে।এর মধ্যে সভাপতি পদে ১০টি, সাধারণ সম্পাদক পদে মোট ১৮টি আবেদন আছে।এছাড়া রাজশাহী জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ১৫ মার্চ।সে সময় দ্বিতীয়বারের মতো আবু সালেহকে সভাপতি ও খালিদ ওয়াসিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তবে পরে খালিদ ওয়াসি মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আলী আজম।আবু সালেহ ২০০৪ সালে প্রথম জেলা যুবলীগের সভাপতি হন।এরপর সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও তা পেছানো হয়।জানা গেছে, রাজশাহী মহানগর যুবলীগের পদে সভাপতি পদ পেতে জোর তদবির করে যাচ্ছেন তৌরিদ আল মাসুদ রনি। রাজশাহীতে কৌশলি হয়ে ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা করছে জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। ক্ষমতাসীন দলের ছত্রছয়ায় দলটি নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।ইতিমধ্যে হেফাজত ইসলামের নেতারা মহানগর যুবলীগের এক নেতার সঙ্গে সখ্য গড়ে হেফাজত পরিচালিত হাফেজিয়া মাদ্রাসা কমিটিতে নাম রেখেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে ওই যুবলীগ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।সেখানে অতিথি হিসেবে উপস্থিতও হয়েছেন ওই যুবলীগ নেতা।
সূত্র বলছে, বিতর্কিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে গোপনে ‘ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামে কার্যক্রম চালায়। ২০১৯ সালের সেপ্টেম্বরে ওই নামও পরিবর্তন করে ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ নামে আত্মপ্রকাশ করে। সেসময় রাজধানীতে একটি বৈঠকে মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি ও মাওলানা হাসান জামিলকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়। যেখানে কমিটির উপদেষ্টা ছিলেন আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক।গ্রহণযোগ্য সূত্র বলছে, নতুন কমিটি গঠনের পর উত্তরবঙ্গকে গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হয় উত্তরের গুরুত্বপূর্ণ জেলাগুলোর কমিটি।যেখানে ২১ সদস্য বিশিষ্ট রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা কমিটি গঠনের পর অনুমোদন দেন সংগঠনটির নেতারা। ওইদিন গঠিত রাজশাহী জেলা কমিটির সভাপতি হন মুফতি মুহাম্মদ ওমর ফারুক এবং সাধারণ সম্পাদকের পদ পান মুফতি মো. হাবিবুর রহমান কাসেমী।এছাড়া মুফতি আব্দুস সবুর সিরাজীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। মূলত এ নেতার সঙ্গেই রাজশাহী মহানগরীর যুবলীগ নেতা তৌহিদ আল মাসুদ রনির সখ্য রয়েছে।যুবলীগের গত কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেয় রনি।সিটি কর্পোরেশেন বিএনপির নেতা বুলবুল মেয়র থাকাকালীন থেকে রনি সিটি কর্পোরেশনের টেন্ডার কাজ এককভাবে নিয়ন্ত্রণ করছেন। এখনো তা অব্যাহত রেখেছেন। মেয়র বুলবুলের সঙ্গে ছিলো তাঁর চরম সখতা।সিটি করপোরেশনের কাজ বাগিয়ে নিতে তিনি এ সখতা সব সময় করে এসেছেন।সখতা এতো গভির ছিলো যে, বিএনপি নেতা সাবেক মেয়র বুলবুলের সঙ্গে তিনি বিদেশ সফর করেন।তাঁর সঙ্গে জোট বাধা অপর সাধারণ সম্পাদক প্রার্থী মুকুল শেখের পরিবারের সদস্যরাও বিএনপি সমর্থিত।সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু তথ্য থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা জামায়াতে আমির নজরুলের সঙ্গেও তাঁর ছিলো ব্যবসা।তাঁর পৌরসভার কাজও তিনি বাগিয়ে নিয়েছেন।রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন ঘীরে রনি-মুকুলের প্রচার প্রচারণায় কাজ করছেন বিএনপি’র কর্মীরা।ইতিমধ্যে এনামুল হক পলাশ নামে যুবদলের এক কর্মী তাঁর পক্ষে প্রচারণায় মাঠে সবর হয়েছে৷ বানিয়েছেন ব্যানার ফেস্টুন।একইভাবে নাঈম কবির নামে আরেক বিএনপি কর্মী তাঁদের প্রচার প্রচারণা করছেন।মুলত মেয়র বুলবুলের সমর্থকেরা এবার রনি’র পেছনের শক্তি হয়ে কাজ করছে বলে বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে।এ সব বিষয়ে কথা বলতে তৌহিদ আল মাসুদ রনিকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!