
মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি.
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাজিতপুর উপজেলা হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার(১২ সেপ্টেম্বর)বিকাল ৫ টার দিকে বাবু ঝন্টু সাহার বয়লার মাঠে স্থানীয় ইউপি আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন বলেন,বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। দেশ আজ অনেক উন্নত হয়েছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে হবে।তিনি আরো বলেন,আগামী নির্বাচন হবে নিরপেক্ষ ও কঠিন।তাই সবাইসবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ শাহজাহান মিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি বাবু ঝন্টু সাহা।এ সময় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।