
ঢাকা শহরের আরেক নাম মসজিদের শহর
মিটিং মিছিল হলে হয় বহু মানুষের বহর
এই শহর বাংলাদেশের রাজধানী
সব কিছু হয় আমদানি আর রপ্তানি।
কত ব্যস্তময় শহর ঢাকা
দিনের বেলা রাস্তা হয়না ফাঁকা
নভোথিয়েটার,জাদুঘর,আর চিড়িয়াখানা
দেখে অনেক অজানাকে যায় জানা।
অনেকে আছে সৎ কর্ম নিয়ে শান্ত
আবার অনেকে হচ্ছে অসৎ কর্ম নিয়ে ক্লান্ত
ঢাকা শহর আরাম আয়েশে শান্ত
ফুট পাতে দুঃখ কষ্টে ক্লান্ত।
ঢাকা শহরে কত কিছুর হয় উৎপাদন
এর সুফল পায় সকল জনগণ
যতোই লিখিব এই শহর কে নিয়ে
ক্লান্তি আসবেনা আমার মনে।