1. admin@auchsangbad.com : admin :
শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-মনোরঞ্জন শীল গোপাল এমপি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে।শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল।শিক্ষার্থীদের লেখাপড়ায় স্মার্ট হতে হবে।শুধু পোশাকে নয়,চিন্তা-চেতনায়ও স্মার্ট হতে হবে।শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার।জননেত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে এমপি গোপাল বলেন,“আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে।তোমরা কি প্রস্তুত।তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ়ভাবে প্রত্যয় নিয়ে বলেছেন ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ।যেখানে প্রতিটি মানুষের প্রযুক্তিগত জ্ঞান থাকবে এবং দেশ বিশ্ব পরিমন্ডলে পিছিয়ে থাকবে না।মানে প্রতিটি নাগরিক হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন।প্রতিটি ছেলে-মেয়ে কম্পিউটার টেকনোলজি এখন থেকে শিখছে এবং আরো এগিয়ে যাবে।আমাদের পুরো জনগোষ্ঠীই হবে প্রযুক্তি জ্ঞানে স্মার্ট।বিশ্ব থেকে কোন কিছুতেই পিছিয়ে থাকবে না।নিশ্চয়ই আমরা পারবো।সোমবার(৪ সেপ্টেম্বর ২০২৩)বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৬তলা“প্রীতিলতা ওয়াদ্দেদার” একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী ও শিক্ষা প্রকৌশল এস এম শাহীনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ্,দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন,জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলীসহ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা পারভীন।শেষে বালিকা উচ্চবিদ্যালয়ের ৮৭ জন ও মাধ্যমিক শিক্ষা অফিসার পক্ষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৫ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর,গার্ড রুম ও নব নির্মিত শহীদ মিনারে উদ্বোধন করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!