
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ.
পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেছেন। আজ শুক্রবার ১ সেপ্টেবর শুক্রবার সকালে তিনি কোতোয়ালি মডেল থানায় যোগদান করেন।এর আগে মঙ্গলবার ২৯ আগষ্ট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম তাকে এই পদে বদলী করেন।পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এর আগে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)ময়মনসিংহের সেকেন্ড অফিসার হিসেবে অত্যন্ত সুমান ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি নগরীর ১নং ফাঁড়ির ইনচার্জ হিসাবে সুমানের সাথে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়,স্টেশন রোড,বাঘমারা,ভাটিকাশর,পুরোহিতপাড়া,কৃষ্টপুর,বলাশপু, পাটগুদাম এলাকার মাদক,চুরি ছিনতাই রোধ করে ব্যাপক আলোচনায় আসেন।নগরবাসির মতে,তিনি ছিলেন অপরাধীদের জম।অনেকেই দাবি করেছেন পুলিশ অফিসার আনোয়ার হোসেনের ভয়ে অপরাধীরা ছিল আতংকে।এছাড়াও তিনি একাধিক গুরুত্বপুর্ণ মামলার রহস্য উদঘাটন করে প্রশংসা কুড়িয়েছেন।কোতোয়ালি মডেল থানার নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত)আনোয়ার হোসেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএমকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন,পুলিশ সুপার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন নিষ্ঠা ও সুনামের সাথে পালন করতে পারি।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম(বার)এর নির্দেশনা বাস্তবায়নে এবং সকলের দোয়া ও সহযোগিতায় তিনি ন্যায়,নিষ্ঠার সাথে কাজ করে যাবেন বলে তিনি দাবি করেন।তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন।