1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২০২ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
“সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন”এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নের লক্ষ্যে‘সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা’অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৮আগষ্ট-২০২৩)সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।অনুষ্ঠানের শুরুতেই সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেবাশীষ চৌধুরী।মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, দিনাজপুর সোনালী ব্যাংক লিমিটেড-এর জেনারেল ম্যানেজার মোঃ শাহ্জাহান, এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম মাহবুব উল ইসলাম,দিনাজপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ) মোঃ রুহুল আমীন,দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (কালিতলা)গোলাম নবী দুলাল,সাধারণ সম্পাদক (নিমতলা)রেজাউল করিম রঞ্জু,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন,বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী,খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন,দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোঃ মাহ্ফুজুর রহমান ভূঁইয়া,দিনাজপুর সরকারী কলেজের প্রভাষক শেখ মাহতাবুল হক,হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।সেই সাথে রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর জেলায় সবচেয়ে বেশী এ বিষয়টি যেনো বাস্তবায়ন হয় এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে।জেলা প্রশাসক সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন,জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে।
উল্লেখ্য,সর্বজনীন পেনশন স্কিম চার ক্যাটাগরিতে(প্রগতি স্কিম,প্রবাসী স্কিম,সুরক্ষা স্কিম ও সমতা স্কিম)করতে পারবে।অনুষ্ঠানে জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,পৌরসভার মেয়রবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!