
মো.ছাবির উদ্দিন রাজু সিনিয়র ষ্টাফ রিপোর্টার.
কিশোরগঞ্জের বাজিতপুর নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল ও প্রধান শিক্ষককে জড়িয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে স্কুলের পরিচালনা পর্ষদ,শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা তীব্র নিন্দা,বিক্ষোভ ও মানববন্ধন করেছে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে বৃহস্পতিবার বিকালে স্কুলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন,সহকারি প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান,শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আব্দুস সালাম ও আইটিসি শিক্ষক রাহাত আরা ইসলাম বলেন, বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে।পূর্বে এর নাম ছিলো টাউন স্কুল পরে নামকরণ হয়েছে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল।স্কুলটিতে অত্যান্ত সুনামের সাথে শিক্ষার্থীদেও পাঠ দান করা হচ্ছে।বর্তমানে স্কুলটিতে ১ হাজার ২শ ৯৮ জন শিক্ষার্থী রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ আফজাল ২০১৪ সালে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে তিনি একাধারে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার ৫ বার পুরস্কারে ভূষিত হয়েছেন।এছাড়া পাসের হার ৯২-৪৯%।বিদ্যালয়ের সাফল্য দেখে ইকটি কু-চক্রী মহল প্রতিষ্ঠানের এবং প্রধান শিক্ষকের সুনাম ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য,বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করছে।তাই উক্ত লেখা ও চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা
।