1. admin@auchsangbad.com : admin :
আল ইসলাহ ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আল ইসলাহ ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.
আলহামদুলিল্লাহ।
সফলভাবে সমাপ্ত হলো আল ইসলাহ ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান।একই সাথে আল আওসাত ইসলামিক থট এন্ড রিসার্চ সেন্টার-এর মাসিক সমন্বয় সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দায় প্রতিষ্ঠিত আল ইসলাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে।দুটি অনুষ্ঠানে পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব পালন করেন-আলিয়াপাড়া বড়কান্দা নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মাওলানা মোঃ জসীম উদ্দিন।সহ-সভাপতির দায়িত্ব পালন করেন-টেংগুরিয়া হাজী আহম্মদ আলী দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ শওকত আলী মাসুদ।স্কুল আফটার মুনাজ্জাম মাকতাব কারিকুলাম ও বিশেষ সিলেবাসে পরিচালিত “আল ইসলাহ ইনস্টিটিউট”-এর শুভ উদ্বোধন ঘোষণা,বক্তব্য প্রদান ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন-মুফাসসিরে কুরআন,কবি ও প্রাবন্ধিক,আলহাজ্ব মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী,সহকারি অধ্যাপক,মাথিয়া ই.ইউ. ফাজিল মাদরাসা,কিশোরগঞ্জ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন-বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,মুফাসসিরে কুরআন,আলহাজ্ব অধ্যাপক মাওলানা আখতার হোসাইন,খতীব,পুলেরঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,কিশোরগঞ্জ।বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন-তরুণ আলেমে দ্বীন,হাফেজ মাওলানা আবুল বাশার নোমানী,খতীব,আছানপুর ঈদগাহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,নিকলী,কিশোরগঞ্জ।কিশোরগঞ্জ থেকে আগত আল মদীনা শিল্পী গোষ্ঠী ও আল ইসলাহ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর এবং সুন্দর সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে”আল আওসাত ইসলামিক থট এন্ড রিসার্চ সেন্টার,কিশোরগঞ্জ”-এর মাসিক সমন্বয় সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে কটিয়াদী থেকে প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আফতাব উদ্দিন সিরাজী,হোসেনপুর থেকে মাওলানা আব্দুল মান্নান নূর,মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ,করিমগঞ্জ থেকে আ.ফ.ম.শহিদুল্লাহ ফারুকী, হাফেজ ক্বারী হাবিবুল্লাহ বেলালী,কিশোরগঞ্জ সদর থেকে মাওলানা কামাল উদ্দিন ইব্রাহিমী ও নিকলী উপজেলা থেকে মাওলানা আব্দুল্লাহ আল মহসীনসহ বরেণ্য উলামায়ে কেরাম এবং এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতীবগণ অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ পর্বে’ব্যক্তিগত পাঠাগার গঠন ও ব্যবস্থা পদ্ধতি’বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন-বিশিষ্ট গবেষক,কিশোরগঞ্জ লাইট হাউজের প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ আতিকুর রহমান।অনুষ্ঠানের শেষ পর্বে কিশোরগঞ্জ এর বিশিষ্ট লেখক,আরটিভির ইসলামিক আইকন বিজয়ী,মাওলানা আ.ফ.ম.শহিদুল্লাহ ফারুকীর লেখা’হতে চাই সেরা জ্ঞানী’বইয়ের মোড়ক উন্মোচন এবং ৫০% ছাড়ে বইটি বিক্রয় করা হয়।এ সময় তিনি(লেখক)উপস্থিত ছিলেন। সর্বোপরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ।বক্তাগণ প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা খায়রুল ইসলাম,প্রভাষক,সহশ্রাম ছাইমুন্নেছা

ফাজিল(স্নাতক)মাদ্রাসা,গচিহাটা,কটিয়াদী,কিশোরগঞ্জ। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্মানিত জুনিয়র ইন্সট্রাক্টর জনাব হাবিবুর রহমান ও কাউসার আহমেদ।সার্বিক ব্যবস্থাপনায়- ‘আল ইসলাহ ইনস্টিটিউট’এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আতাউর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!