1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবন ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।শনিবার সকালে(২২জুলাই-২০২৩)এই ভবন দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন,শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন।বঙ্গবন্ধু কন্যার চিন্তা ছিল শিক্ষিত জাতি গড়ার মাধ্যমে এ দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করা।কারণ একটি শিক্ষিত জাতিই পারে উন্নয়নশীল দেশ গড়তে।আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।শেখ হাসিনার স্বপ্ন এখন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়া।তিনি বলেন,বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শেখ হাসিনা।বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মার্ট দেশ গড়ার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই।উল্লেখ্য,৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবন ও ৬৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
পৃথক দু’টি অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ,দিনাজপুর শিক্ষা প্রকৌশল অদিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল,দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল,পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শামীম আলম সরকার বাবু,সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম,মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষম মোঃ মাসউদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!