1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে রংপুর বিভাগীয় পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুরে রংপুর বিভাগীয় পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৯৩ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে বিএনপির পদযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৯ জুলাই-২০২৩ দিনাজপুরে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রায় সৈয়দপুর সাংগঠনিক জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবে।মঙ্গলবার (৪ জুলাই-২০২৩) দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন।সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ এজেডএম জাহিদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,রোদ,ঝড়-বৃষ্টির এসব উপেক্ষা করে দিনাজপুরে আগামী ১৯ জুলাইয়ের পদযাত্রা সফল করতে হবে।এই কর্মসূচী বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহন করতে হবে।কারণ এই পদযাত্রাই আপনার আগামী দিনের অবস্থান নির্ণয় করবে।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড.মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,বিএনপি রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেযর সৈয়দ জাহাঙ্গীর আলম,কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান,তাঁতীদল কেন্দ্রীয় সংসদের আহবায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব আব্দুর রহিম, জাসাস কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব জাকির হোসেন রোকন ও শ্রমিকদল কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনিসুর রহমান লাকু,রংপুর মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান সামু,সদস্য সচিব মাহমুদুন নবী ডন,পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম বাচ্চু,ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী,কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়রুল হক,
নীলফামারীর সাধারণ সম্পাদক জহুরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু,গাইবান্ধার সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,লালমনিরহাটের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,কুড়িগ্রামের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাসহ রংপুর বিভাগের ৮টি জেলার বিএনপি,শ্রমিকদল,কৃষকদল,তাঁতীদল,জাসাস ও মৎস্যজীবীদলের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন।সব শেষে বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনা,দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড.

মোফাজ্জল হোসেন দুলাল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!