1. admin@auchsangbad.com : admin :
স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)ফারজানা রহমান বলেছেন,স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই।আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করে যাচ্ছে।আর এটার অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কৃষি,মৎস্য ও প্রাণিজ সম্পদের উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এমবিএসকে।২১ জুন বুধবার এমবিএসকে বালুবাড়ী তাদের নিজস্ব মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)ঢাকা’র অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র(এমবিএসকে)বালুবাড়ি দিনাজপুরের আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণি সম্পদ খাত)এর আওতায় কৃষি,মৎস্য ও প্রাণি সম্পদ খাতের ৬ জন খামারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রতিজনকে দুই হাজার টাকা প্রাইজ মানি প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এমবিএসকে’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মোঃ খালেদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র ঋণ কার্যক্রমের প্রধান ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফ আলম।অনুষ্ঠানে কৃষি বিষয়ক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন এমবিএসকে’র উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান,মৎস্য’র উপর আলোচনা করেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক পুরবী রায় এবং প্রাণি সম্পদ নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ গোলাম কিবরিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ রায়হান আলী,মোঃ আবু সুফিয়ান ও ডাঃ মোঃ রাশেদ আলম।সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি,মৎস্য ও প্রাণি সম্পদ ইউনিটের ফোকাল পার্সন আব্দুল হাকিম।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!