1. admin@auchsangbad.com : admin :
রাসিকের ২ নং ওয়ার্ডে লাটিম প্রতীকের প্রচার মিছিলে জনতার জোয়ার,জনপ্রিয়তার শীর্ষে রাজিব - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাসিকের ২ নং ওয়ার্ডে লাটিম প্রতীকের প্রচার মিছিলে জনতার জোয়ার,জনপ্রিয়তার শীর্ষে রাজিব

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আর মাত্র দুদিন বাকী।আসন্ন ২১ জুন রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণ।প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে।এরই ধারাবাহিকতায় রাসিকের ২ নং ওয়ার্ডে লাটিম প্রতীকের তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবক কাউন্সিলর প্রার্থী আলী রেজা রাজীবের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।প্রচার মিছিলে ওয়ার্ডের কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন।প্রচার মিছিলটি যেনো জনসমুদ্রে পরিনত হয়।২ নং ওয়ার্ড থেকে আলী রেজা রাজিব লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী হয়েছে।সোমবার(১৯ জুন)বাদ আসর মিছিলটি হড়গ্রাম নতুন বাজার থেকে শুরু হয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন।তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবক কাউন্সিলর প্রার্থী আলী রেজা রাজীব ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে আছেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় তাঁর আজকের প্রচার মিছিলটি ছিলো এযাবৎ কালের শীর্ষ বড় মিছিল। ওয়ার্ডে তিনি সমাজসেবক হিসেবেই পরিচিত।
তিনি তার বিভিন্ন সমাজসেবক মুলক কাজের জন্য ২নং ওয়ার্ডের ভোটারদের নিকট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।এক্ষেত্রে তার জনপ্রিয়তা সকলের শীর্ষে।কাউন্সিলর প্রার্থী রাজীব বলেন,আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডটি হবে রাজশাহী সিটি’র মধ্যে সর্বাধুনিক ডিজিটাল ওয়ার্ড।ওয়ার্ডবাসীর প্রতিটি সেবা পৌছে যাবে তাঁদের ঘরে।ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাসমূহ প্রদানসহ উন্নত নাগরিক সেবা কমিটির মাধ্যমে ওয়ার্ড নগরায়ন সৃষ্টিতে কাজ করবো। কাউন্সিলর নয় একজন জনসেবক হিসেবে ওয়ার্ডবাসীর প্রতিটি কথার মূল্যায়ন হবে। ওয়ার্ডবাসীর সিদ্ধান্তক্রমে সকল কাজ হবে। জনমত জরিপ করে প্রতিটি কাজে অংশগ্রহণ মূলক উন্নয়ন ও পরিকল্পনা গ্রহন করা হবে। তরুণদের মাঝে কর্মচঞ্চল বিভিন্ন উদ্দ্যোগী কর্মসূচি গ্রহণ করবো।বেকারত্বসহ মাদক নির্মূলেও নতুনত্ব পদ্ধতি অবলম্বন করা হবে।মিছিলে অংশ নেওয়া নারী পুরুষ স্লোগানে স্লোগানে মুখরিত করেন এসময়।ওয়ার্ডবাসীর মধ্যমনি হিসেবে পরিচিত রাজিব আলীকে এবারের নির্বাচনে জয়ী করতে মরিয়া তাঁরা।তাদের ভাষ্যমতে,রাজা বাদশার ন্যায় কাউন্সিলর আর তাঁরা চায় না। রাজিবের মতো তরুণ প্রজন্মের আইকনিক সমাজসেবককে এবার তাঁরা নির্বাচিত করতে চায়। তাদের দাবি সুষ্ঠু ভোট হলে ব্যাপক ভোটে নির্বাচিত হবেন লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী রাজিব আলী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!