
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের মেধা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ বৃত্তির টাকার জন্য সম্প্রতি অত্র কলেজের অধ্যক্ষ বরাবর একটি আবেদন করেন।আবেদনে তারা বলেন,তারা গত ২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মেধা ও সাধারণ বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়ে অত্র কলেজে ভর্তি হন।কিন্তু তারা তখন থেকে এপর্যন্ত বৃত্তির কোন অর্থ পান নাই ৫৪ জন ফলে তাদের পড়ালেখার অসুবিধার সম্মুখীন সহ তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।ওই আবেদনে তারা আরও উল্লেখ করেন,তাদের সহপাঠীদের মধ্যে অনেকেই উক্ত অর্থ নিয়মিতভাবে পেয়ে আসছে।এই আবেদনের কপিটি তারা সংশ্লিষ্ট আরও কয়েকটি দপ্তরে পাঠিয়েছে।আবেদনকারী শিক্ষার্থীরা হলেন,হাসানুজ্জামান হিমেল,সাদিকা সুলতানা,আনিকা তাস্নিম তিফলা,জয়নব ইসলাম আইভি,স্নেহা রায় অন্তু,ওয়াজিহাতুজ জান্নাত, আল মামুন,প্রান্ত গোস্বামী,নুর এ-জিহাদ হৃদয়,সানজিনা জামান ও মনোজ কান্তি রায়।