
আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধি:
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২১ নং ওয়ার্ডে প্রচার মিছিল করেছেন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী(মিষ্টি কুমড়া প্রতীক)গোলাম ফারুক।শুক্রবার (১৬ জুন) বিকালে মোল্লামিল থেকে কয়েক হাজার নারী পুরুষের সমন্বয়ে মিষ্টি কুমড়া প্রতীকের বিশাল প্রচার মিছিল বের হয়।এ সময় প্রচার মিছিলটি ২১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।২১ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তরুণ সমাজসেবক কাউন্সিলর প্রার্থী বলেন,ওয়ার্ডবাসী যেভাবে আমাকে ভালোবেসে সাড়া দিয়েছেন।এতে আমি মুগ্ধ,নির্বাচিত হলে তাঁদের এই ভালবাসার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।অবহেলিত এই ওয়ার্ডটি হবে ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড।জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।এ সময় উপস্থিত ওয়ার্ডবাসী বলেন,আমরা একজন মিশুক,নিরঅহংকার, অতি সাধারণ কাউন্সিলর চাই।অনেকে তো কাউন্সিলর হয়ে নিজেদেরকে ওয়ার্ডের রাজা বাদশা মনে করছেন।আমরা ওয়ার্ডে রাজা বাদশা নয়,ওয়ার্ডের একজন সেবক চাই।এবার আমরা গোলাম ফারুককে ওয়ার্ডের সেবক হিসেবে নির্বাচিত করবো।