1. admin@auchsangbad.com : admin :
১১ দফা দাবিতে প্রতিবন্ধী ব্যক্তিদের দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

১১ দফা দাবিতে প্রতিবন্ধী ব্যক্তিদের দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি॥
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ৫ হাজার টাকা,শিক্ষা উপবৃত্তি ২ হাজার টাকা ও যোগ্যতা অনুযায়ী চাকরী এবং কর্মসংস্থানসহ ১১ দফা দাবিতে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ দিনাজপুরের ব্যানারে প্রতিবন্ধী ব্যক্তিরা ঘেরাও কর্মসূচী পালন করেন।তাঁরা তাঁদের দাবির বিষয়ে জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কোনো আশ্বাস নয়,তাঁরা এর বাস্তবায়ন চান।১৫ জুন(বৃহস্পতিবার)১১ দফা দাবিতে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের ব্যানারে প্রতিবন্ধী ব্যক্তিরা সকাল ১০ টা থেকে চত্বরে জড়ো হয়ে ১ টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘেরাও কর্মসুচী পালন করেন।প্রতিবন্ধী ব্যক্তিদের দাবির মধ্যে রয়েছে-মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করা,প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা দুই হাজার টাকা করা,প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা,হাজার কোটি টাকার প্রতিবন্ধী উদ্যোক্তা তহবিল গঠন,প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তরকে কার্যকর করা,বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট প্রণয়ন ও সব সেবাদানকারী প্রতিষ্ঠানে দোভাষী সেবা নিশ্চিত করা,শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা, নিরন্ন শ্রমজীবী-মেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি ১টি খামার ও আবাসন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল,স্বাস্থ্য কেয়ারগিভার ভাতা চালু করা,প্রবেশগম্য অবকাঠামো ও গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ,ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদসহ সকল পর্যায়ে প্রতিবন্ধী মানুষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা,মন্ত্রণালয়ভিত্তিক সংবেদনশীল বাজেট করা।
ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী,মমতা পল্লী উন্নয়ন সমিতির ইয়াকুব আলী,এনডিও’র নির্বাহী পরিচালক শামিউল আলম জনি,অন্ধ কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম,দিনাজপুর সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের মো.খোকন, আশরাফুল আলম,তানজিমা পারভীন সীমা, হালিমা আকতার,রাসেল রানা,আসিকুর ইসলাম,আক্তারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!