
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ: “বেগম খালেদা জিয়াকে উপযুক্ত ও উন্নত চিকিৎসা দেওয়া ক্ষেত্রে এই সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতা কে বাড়িয়ে দিয়েছে।সরকারকে আহবান জানায় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে পূর্ণ মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।”গতকাল মঙ্গলবার(১৩ জুন)দেশে অসহনীয় লোডশেডিং,দ্রব্যমূল্যের ঊর্ধগতি,মামলা ও গ্রেফতার,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ে ময়মনসিংহ মহানগর বিএনপির পদযাত্রা সমাবেশের পূর্বে এসব কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।তিনি আরও বলেন,সারা বাংলাদেশে অসহনীয় লোডশেডিং হচ্ছে।বিদ্যুৎ ক্ষেতে দূর্নীতি হয়েছে।যে কারনে আজকে জনগণকে বিপর্যয়ের মুখে পরতে হয়েছে।এই সরকার শুধু বিদ্যুৎ ক্ষেত্রে নয় সমস্থ অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে।এর কারণ হচ্ছে সরকারের দূর্নীতি,লোটপাট ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত।গত ৪০ বছরে এই সংকট বাংলাদেশে আসে নাই।সরকারের খরচ করার টাকা নাই।এই টাকা সরকারের এমপি,মন্ত্রী ও লোটেরাদের পকেটে গেছে।বিদেশে পাচার করে বিশাল অবৈধ সম্পদের মালিক হয়েছে।জনগণকে আজকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কষ্ট পাচ্ছে।তাই আজকে আমাদের এই পদযাত্রা।পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা টাউনহল থেকে পদযাত্রা শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পদযাত্রা সমাবেশে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম,
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,শাহ শিব্বির আহমদ বুলু,কাজী রানা,অ্যাডভোকেট এম এ হান্নান খান,এ কে এম মাহবুবুল আলম ও শামীম আজাদ,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন,শ্রমিকদলের জেলা সভাপতি মফিদুল ইসলাম মোহন প্রমুখ।