1. admin@auchsangbad.com : admin :
আবারও রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নিজামের বিরুদ্ধে আচারণ বিধি ভঙ্গের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আবারও রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নিজামের বিরুদ্ধে আচারণ বিধি ভঙ্গের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের নিজাম উল আযীমের বিরুদ্ধে আবারও নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।সোমবার(১২ জুন)আচারণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মিষ্টি কুমড়া প্রতীকের গোলাম ফারুক।অভিযোগ সূত্রে জানা,শিরোইল মসজিদ মিশন একাডেমি’র বালিকা শাখার পাশের একটি গলিতে ওএমএস’র পণ্য বিতরণের নামে নির্বাচনী আচারণ বিধি লংঘন করা হয়।এসময় ২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবার নির্বাচনে ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করা প্রার্থী নিজাম উল আজীম,বিধি বহির্ভূতভাবে নিজস্ব সিল স্বাক্ষর দেওয়া টোকেনের মাধ্যমে ওএমএস এর পণ্য বিতরণ করেন ও পণ্য ক্রয়কারীদের নিকট ভোট চায় তাঁর সমর্থকরা।সেখানে কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমের সীল স্বাক্ষর বিহীন টোকেন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে ওএমএস’র পণ্য দেওয়া হয়নি।ওএমএস’র পণ্য না পেয়ে কয়েকজন উপস্থিত ঘটনাস্থলে বলেন,ওয়ার্ডের ওএসএম এর পণ্য বিক্রি হচ্ছে মনে করে আমরা কয়েকজন সেখানে পণ্য নিতে গেলে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় শুরুমাত্র কাউন্সিলর অফিস থেকে নিজামের সীল স্বাক্ষরসহ টোকেন যাদের দেওয়া হয়েছে তাঁরাই শুধু পণ্য পাবেন।ঐসময় ঘটনস্থলে কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমের পক্ষে ভোট চাওয়া হয়।রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিলকারী মিষ্টি কুমড়া প্রতীকের অপর কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন,এর আগে সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে টিসিবি’র পণ্য বিতরণ ও ভোট চেয়ে ১৩০০ পরিবারকে জিম্মি করা হয়।বিভিন্ন গণমাধ্যমে সে ঘটনার সংবাদ ফলাও ভাবে প্রকাশ হয়।কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। আজ ১২ জুন সোমবার শিরোইল মসজিদ মিশন একাডেমি পাশে ওএমএস এর পণ্য বিতরণের নামে ভোট বানিজ্য করা হয়েছে।প্রার্থীর সীল স্বাক্ষর যুক্ত টোকেনের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছিলো।সেখানে পণ্যের মাধ্যমে তার কর্মী সমর্থকরা ভোট চাইছিলেন।এটা চরম আচারণ বিধি লংঘন।টিসিবি ও ওএমএস এর পণ্যকে জিম্মি করে ভোট ব্যাংক বৃদ্ধিসহ ভোটারদের পন্য বঞ্চিত হওয়ার ভয় দেখিয়ে ভোট চাওয়া হচ্ছে।অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি বলেন,ফোন রিসিভ করেননি।জানতে চাইলে রাজশাহী সিটি নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,হলফনামা অনুযায়ী কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমের বিরুদ্ধে একটি মামলা ছিলো,যা চূড়ান্ত রিপোর্ট থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। কৃষি খাত ও ব্যাংকসহ অন্যান্য খাতে তাঁর বাৎসরিক আয় ১৮ লক্ষ ৯ হাজার ৫০২ টাকা।এর মধ্যে পরিবারের অন্যান্য সদস্যদের বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা দেখানো হয়েছে।এছাড়াও নিজ নামে নগদ ৪ লাখ ৪১ হাজার সত্তর টাকা ও স্ত্রীর নামে ৯ লাখ ৭৩ হাজার টাকা আছে।নিজ নামে ব্যাংকে আছে ২ লাখ বিশ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩ লাখ ৫০ হাজার টাকা।অন্যান্য সেভিং এ তার স্ত্রীর নামে আছে ১২ লাখ ৮৪ হাজার টাকা।একটি ১৫০০ সিসির সেলুন কারসহ একটি মোটর সাইকেল আছে তাঁর।স্ত্রী ও তার নিজের স্বর্ণ আছে ৬৫ ভরি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!