1. admin@auchsangbad.com : admin :
রাসিক নির্বাচন: ২১ নং ওয়ার্ডে টিসিবি'র পন্যে ভোট বানিজ্যে অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাসিক নির্বাচন: ২১ নং ওয়ার্ডে টিসিবি’র পন্যে ভোট বানিজ্যে অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী’র বিরুদ্ধে টিসিবি’র পন্য দিয়ে ভোট বানিজ্যে অভিযোগসহ পন্য বিতরণ কালে ইভিএম এ কিভাবে তাকে ভোট দিতে হবে তা ভোটারদের বুঝাতে দেখা গেছে। ঐ কাউন্সিলর প্রার্থী’র নাম নিজাম উল আজীম।তিনি রাসিকের ২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং এবারের নির্বাচনে একজন প্রার্থী।তাঁর প্রতীব ঠেলাগাড়ি।৩ জুন(শনিবার)২১ নং ওয়ার্ডের বেলদারপাড়া সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে টিসিবি’র পন্য বিতরণ করা হয়।এ সময় কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমসহ তাঁর অনুসারীরা উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের পন্য দেওয়ার পাশাপাশি ইভিএম এ কিভাবে ঠেলাগাড়ীতে ভোট দেওয়া যাবে তা বোঝাছিলেন।সরেজমিনে এমন চিত্র সাংবাদিক ভিডিও ধারণ করেন।টিসিবি’র পন্য বিতরণকারীর দ্বায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন,গত মাসের পন্য দেওয়া হয়েছিলো না।সেই পন্যগুলো বর্তমানে দেওয়া হচ্ছে।পন্য গ্রহনকারীদের ইভিএম এ কিভাবে ভোট দেওয়া হয় তা শিখানো হচ্ছে।এভাবে টিসিবি’র পন্য দিয়ে ভোট চাওয়া ও ইভিএম দিয়ে কিভাবে ভোট দেওয়া হয় তা শিখানো নির্বাচনী আচারণ বিধি লংঘন।ঐ ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক(মিষ্টি কুমড়া প্রতীক)বলেন,আমি আজ এ বিষয়ে রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।সুস্পষ্ট আচারণ বিধি লংঘন করছেন নিজাম উল আজীম।টিসিবি’র পন্য বিতরণের নামে ভোট চাইছেন তিনি।ইভিএম’এ তিনি কিভাবে ঠেলাগাড়ীতে ভোট দিতে হবে তা শিখাচ্ছেন পন্য গ্রহনকারীদের।এমনকি অনেককে হুমকি দিচ্ছেন পরবর্তীতে টিসিবি’র কার্ড দিবে না মর্মে।
কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীম নির্বাচনি আচরণ লংঘন করছেন কি না জানতে চাইলে তিনি বলেন,আমি আচরণ বিধি লঙ্ঘন করছি না।আপনি মসজিদে খুৎবা বন্ধ করে ভোট ও ক্ষমা চেয়েছেন,এমন প্রশ্ন করলে তিনি বলেন,আমি এই ওয়ার্ডের একজন কাউন্সিলর সে হিসেবে মসজিদে কথা বলতে পারি।আর আমি কোন ভোট চাইনি বরং লিটন ভাইয়ের জন্য দোয়া চেয়েছি।আর এলাকাতে জন্ডিস বেড়েছে,তাই সবাইকে পানি ফুটিয়ে খেতে বলেছি।এছাড়াও আপনার বিরুদ্ধে টিসিবি’র কার্ড দেওয়ার নামে ভোট বানিজ্য করছেন,এমন প্রশ্ন করতেই তিনি কিছুটা রাগান্নিত কন্ঠে বলেন, এগুলো বানোয়াট ও মিথ্যা কথা।আমার ওয়ার্ডে ৪ হাজার কার্ড প্রয়োজন অথচ আমি পেয়েছি মাত্র ১৩ শত।টিসিবি পণ্য বিক্রির স্থানে ক্রেতাদের ইভিএমে কিভাবে ভোট দেওয়া যাবে দেখানো হচ্ছে।তাতে তিনি বলেন,আমিতো ভোটারদের কাছে ভোট চাইতে ও শিখাতে পারি।কারো এটাতে আপত্তি থাকে তাহলে কমপ্লিন করতে বলেন।জানতে চাইলে সহকারী রিটানিং কর্মকর্তা উজ্জ্বল রায়(সংরক্ষিত৭)বলেন,একজন প্রার্থী এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে।আমরা এ বিষয়ের উপর কাজ করছি।এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য,২১ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮৫৫১ জন।এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৪৪৭১ ও পুরুষ ভোটার সংখ্যা ৪০৮০ জন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!