1. admin@auchsangbad.com : admin :
চাচাকে সমর্থন দিয়ে ভাতিজা'র মনোনয়ন প্রত্যাহার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

চাচাকে সমর্থন দিয়ে ভাতিজা’র মনোনয়ন প্রত্যাহার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৮ বার পঠিত

রাসিক নির্বাচন: চাচাকে সমর্থন দিয়ে ভাতিজা’র মনোনয়ন প্রত্যাহার, সমালোচনাদের মুখে চুনকালি
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডে আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল।
২৯ মে (সোমবার) রায়হানুর রহমান রয়েল মনোনয়ন প্রত্যাহার করে তাঁর আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দেন।মনোনয়ন প্রত্যাহার ও সমর্থন প্রদানকালে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বলেন,আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি।আমি চাচার পাশে থেকে তাকে সাথে নিয়ে একসঙ্গে ২১ নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করব।২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে চাচার জন্য ভোট চাইবো ।আমার চাচার বিজয় নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন পাশে থেকে তাই করবো।২১ নং ওয়ার্ডের সকল বৈষম্যতা ও মাদকের যে সম্রাজ্য গড়ে উঠেছে এবং ওয়ার্ডের জনগণের উপরে মামলা,হামলা ও ভয় ভীতির যে রাজত্ব কায়েম রয়েছে তা দূর করতে ভোটের মাধ্যমে জয় প্রয়োজন,২১ নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণের কাছে গিয়ে আমি আমার চাচার জন্য ভোট চাইবো। আমি আমার চাচার পাশে আছি এবং আগামীতেও থাকবো ওয়ার্ডের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করব ইনশাআল্লাহ।মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ের আলো ২১ নং ওয়ার্ডেও প্রতিফলিত হবে ইনশাআল্লাহ্।
এ বিষয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন আমরা সবসময় এক ছিলাম এখনও আছি আর আগামীতেও থাকবো।মুষ্টিমে কিছু মানুষ রয়েলের মনোনয়ন উত্তোলন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তাতে আমাদের কোন কিছু যায় আসেনা।২১ নং ওয়ার্ড এর মানুষ এবার পরিবর্তন চায়।আমরা একসাথে থেকে ২১ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ্,তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।উল্লেখ্য,আসন্ন ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি নির্বাচন। ইতোমধ্যেই প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে মেয়র প্রার্থীরা মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিল সম্পূর্ণ করেছেন।২৬ মে থেকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত।২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাসিকের ২১ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন জন।তাঁরা হলেন,নিযাম উল আজীম,গোলাম ফারুক,রায়হানুর রহমান রয়েল। গোলাম ফারুক ও রয়েল আপন চাচা ভাতিজা।চাচাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা রয়েল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!