1. admin@auchsangbad.com : admin :
নেতৃবৃন্দের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নেতৃবৃন্দের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

মোঃজাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি.
২৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ কলেজ-বিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুরের সভাপতি ও বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার ও সাধারণ সম্পাদক এবং চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদস্যরা ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে বলা হয়েছে,শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই,বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত সরকারী করণ নয়।সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ও শতভাগ উৎসব ভাতা,বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা। উক্ত মাধ্যমিক স্কুল ও কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজের জ্যোষ্ঠ প্রভাষকের পদ বাতিল করে, পূর্বের ন্যায় সহকারী অধ্যাপকের পদ চালু করা।বেসরকারী কলেজ অনার্স ও মাষ্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত সহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করা। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারী শিক্ষক-কর্মচারীদের ন্যায় অবসর (পেনশন) সুবিধা প্রদান করা, তবে এই বিধান না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার তিন মাসের মধ্যেই কল্যান ট্রাষ্ট ও অবসর তহবিলের টাকা প্রদান করা।ইউনিস্কো’র সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ ১১ দফা দাবী বাস্তাবয়ন করতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে এজন্য প্রয়োজনীয় অর্থবরাদ্দের ব্যবস্থা করতে সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। স্মারকলিপি প্রদানকালে আরোও উপস্থিত ছিলেন কারেন্ট হাট ডিগ্রি কলেজের মোঃ মিজানুর রহমান,নাজমা শিরিন,মোঃ আক্তারুল জামান চৌধুরীসহ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!