
যদি পারো
শান্তা কামালী
পাথরের বুকে অভিমান থাকে না তো,
থাকে না চোখের পানি,
পাথরের নেই রাগ অনুরাগ,
ভালোবাসারও নেই কোনো কানাকানি।
পাথরের ওপর দু’দন্ড কেউ
করে না তো বিশ্রাম,
পাথরের কথা ভাবার সময় নেই,
সময়ের অনেক দাম।
পাথর থাকে পথের প্রান্তে পড়ে,
যেমন ছিল,যেমন আছে
তেমনই থাকবে যুগযুগান্তর ধরে।
যদি পারো কেউ খুঁজে দেখো একবার
কতটা ব্যাথা জমা হয়ে আছে
নীরব অন্ধকারে,
একবার,শুধু একবার দেখো
পাথরের বুক চিরে।