
মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ-বুধবার(৩ মে-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি তৃতীয় দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনের পরীক্ষায় ২০১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান,এসএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজী(আবশ্যিক)প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।তৃতীয় দিনের পরীক্ষায় ১ লাখ ৭৯ হাজার ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৫০ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২০১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ১২ শতাংশ।এছাড়া ওই দিনের পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রংপুরে ৩ জন,গাইবান্ধার একজন ও দিনাজপুর জেলায় একজন রয়েছে।অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ৩৪৯ জন,গাইবান্ধায় ২৫০ জন,নীলফামারীতে ২৪৩ জন,কুড়িগ্রামে ৩০২ জন,লালমনিরহাটে ১৭৮ জন, দিনাজপুরে ৩৫২ জন,ঠাকুরগাঁয়ে ১৫৭ জন ও পঞ্চগড় জেলায় ১৭৯ জন।উল্লেখ্য,এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।