1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিকের তথ্যে ডিসি ও এসপির নির্দেশে অবশেষে পরীক্ষা দিতে পারলো এসএসসি পরীক্ষার্থী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিকের তথ্যে ডিসি ও এসপির নির্দেশে অবশেষে পরীক্ষা দিতে পারলো এসএসসি পরীক্ষার্থী

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,

চলমান এসএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র দুদিন আগে জানতে পারলো এক পরীক্ষার্থী স্কুল থেকে তার ফরম ফিলাপ না হওয়ায় এডমিট কার্ড ইস্যু করা হয়নি।

চরম হতাশায় পরে গেলো শিক্ষার্থী ও তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান শিক্ষককে দায়ী করা সহ ফরম ফিলাম না হওয়ায় পরীক্ষাতে অংশ গ্রহণ করতে না পারার বিষয়টি উল্লেখ করেন সে শিক্ষার্থী।আর সেদিন রাতেই এশিয়ান টিভির বাজিতপুর উপজেলার প্রতিনিধি মো.আল আমিনের নজরে পরে পোস্টটি।তাৎক্ষণিক সে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কল করে জানায় বিষয়টি।পুলিশ সুপার বিষয়টি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করলে স্কুল কর্তৃপক্ষকে জেলা প্রশাসক পরীক্ষা দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেন।

অবশেষে শনিবারের দিকে মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এডমিট ও রেজিঃ কার্ড হাতে পায় এ পরীক্ষার্থী।রবিবার প্রথম পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এশিয়ান টিভির সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এ পরীক্ষার্থী।

জানা যায়, করোনা চলাকালীন পরীক্ষার্থী তাশফিকের বাবার ব্যাবসায় ক্ষতি ও পরিবার ঋণগ্রস্থ হয়ে পরায় তারা নানা বাড়ি জামালপুরে চলে যায়। মাঝে মধ্যে সে কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষা ও ক্লাস করতে আসতো। এরিমধ্যে স্কুলের বেতন অনেক বকেয়া পরে যায়। গত ডিসেম্বর মাসে টেস্ট পরীক্ষা শুরুর আগে বিশ হাজার টাকা পরিশোধ করে বাকী বকেয়া যথা সময়ে দিতে না পারায় স্কুল কর্তৃপক্ষ তার ফরম ফিলাপ করেনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!