1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন ,দিনাজপুর প্রতিনিধিঃ-রবিবার(৩০এপ্রিল-২০২৩)তারিখ হতে সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।এবারের এসএসসি পরীক্ষায় ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।আগামী ২৩ মে-২০২৩ মঙ্গলবার এসএসসি পরীক্ষা শেষ হবে।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান,২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি)পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭০৩টি স্কুল হতে ২৭৭টি কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫৯৮ জন ও ছাত্রী ৯৯ হাজার ৭৬১ জন।এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭২ হাজার ৯২৬,অনিয়মিত ২৮ হাজার ২৪৪ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৮৯ জন।বিজ্ঞান বিভাগে মোট ৮৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৩৯০ জন ও ছাত্রী ৪০ হাজার ৫২৯ জন।মানবিক বিভাগে ১ লাখ ৮ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৬৬ জন ও ছাত্র ৫৮ হাজার ৫২৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৮৪২ জন ও ছাত্রী ৭০৯ জন।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৭ হাজার ২০৬ জন,গাইবান্ধায় ২৭ হাজার ৩৪৭ জন,নীলফামারীতে ২৩ হাজার ২০৬ জন,কুড়িগ্রামে ২৩ হাজার ৭৪ জন,লালমনিরহাটে ১৬ হাজার ৩৮৯, দিনাজপুরে ৪০ হাজার ৫২৪,ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ১৯৯ জন এবং পঞ্চগড় জেলায় ১৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান,সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হলে হয়েছে।পরীক্ষার যাবতীয় উপকরণু এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে।এ ব্যাপারে তিনি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,আইন শৃঙ্খলাবাহিনী,সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!