1. admin@auchsangbad.com : admin :
শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৬ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি – ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী- ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঈদের পর দিন রোববার (২৩ এপ্রিল) ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও হৈহুল্লোড়ের মধ্য দিয়ে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল দ্বিতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।শাহজাদপুর উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিকেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন এ আয়োজনে।

আয়োজনমালার মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান, ক্রিকেট ম্যাচ এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলা।এছাড়া সব শেষে ছিল র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

এদিন শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন।

স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এ আয়োজনে।পূর্ণমিলনী আয়োজকরা প্রতি বছরেই ঈদের পরের দিন এ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে,বহুদিন পর সহপাঠী বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে মেতে উঠ তারা।দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে সন্ধায় গানে গানে সাংস্কৃতিক সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে।পুরোনো বিদ্যালয় নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত।প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।শৈশবের মুহূর্তগুলো যেন ফিরে পেয়েছিলো ক্ষনিক সময়ের মধ্যে।

প্রসঙ্গত, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৬ ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!