1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় দিনাজপুর সদর উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে।বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ১৩টি উপজেলায় বিএনপি এই অবস্থান কর্মসূচী পালন করে।শনিবার (৮ এপ্রিল-২০২৩) বেলা ১২টা হতে বিকেল ১টা পর্যন্ত জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই অবস্থান কর্মসূচী পালন করে।দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।এসময় তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা জনগণের কল্যাণে কাজ করে না। তাই এই সরকারকে বিদায় করবে হবে। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের ব্যবস্থা করে করতে হবে। ভোটের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করে জনগণের অধিকার ফিরেয়ে আনতে হবে। তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে আগামী দিনের আন্দোলনের জন্য তৈরী হওয়ার আহবান জানান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ।অবস্থান কর্মসূচীতে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুজ্জামান চৌধুরী খোকা, সদর উপজেলা বিএনপির ১০ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দুুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী পালন করার কথা থাকলে পবিত্র রমজানের কারণে সময় একটু এগিয়ে এনে সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!