1. admin@auchsangbad.com : admin :
আগামীকাল শনিবার দিনাজপুর চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪৩জন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আগামীকাল শনিবার দিনাজপুর চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৪৩জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-

আগামীকাল শনিবার (১৮ মার্চ-২০২৩) দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন। ২৪ মাস মেয়াদী (২০২৩-২০২৫) পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচনে ২১টি পদের বিপরিতে ৩জন স্বতন্ত্র প্রার্থী, একজন সহযোগি সদস্য, একজন গ্রুপ সদস্য ও একজন টাউন এসোসিয়েট সদস্য প্রার্থীসহ দু’টি প্যানেল থেকে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।
প্যানেল দুইটির মধ্যে একটি
দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু’র নেতৃত্বাধীন সম্মিলিত প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ মনোনিত প্যানেল ও অপরটি চেম্বারের আরেক সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিমের নেতৃত্বাধীন প্যানেল।
দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু প্যানেলের প্রার্থীরা হলেন-মোঃ নুরুল মঈন মিনু, আলহাজ্ব মোঃ রেজাউল করিম, বিশ্বনাথ আগরওয়ালা, মোঃ রফিকুল ইসলাম সোনা, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মানবেন্দ্র দাস মনোজ, মুরাদ আহমেদ, তায়েফ বিন শরীফ, মঞ্জুর মুর্শেদ সুমন, জহির শাহ, মোঃ মাহামুদুর রহমান মাসুম, সুলতানা রাজিয়া জুঁই, মোঃ রুবেল ইসলাম, মোঃ আরসাদ আলী খান, মোঃ শামীম শেখ, মোঃ মোজাফ্ফর আলী মিলন, ইসলাম উদ্দীন আহম্মেদ ও মামুন উর রশিদ।
সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বাধীন পরিষদের প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সোজা উর রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ শামীম কবির, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ জহির খান, বাশদা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন ও কাজী গোলাম জিলানী মোস্তফা।
এছাড়া পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আবুজার সেতু, মোঃ রবিউল আলম বাবু ও মোঃ আইনুদ্দীন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগি সদস্য (ব্যাংক-বীমা) পদে শাহ রেজাউর রহমান হিরু, গ্রুপ সদস্য পদে মোঃ হারুনুর রশিদ খান ও টাউন এসোসিয়েট সদস্য পদে
মোঃ জাকারিয়া জাকা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজে শনিবার (১৮ মার্চ-২০২৩) সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এতে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!