1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

নাঈম ইসলাম-কটিয়াদীতে (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে আজ বুধবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হত বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কিশোরগঞ্জ ২-(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি ।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আবারো অপতৎপরতা শুরু করেছে বিএনপি-জামায়াত। জালাও-পোড়াও, ভাঙচুরসহ মানুষ হত্যার ষড়যন্ত্র শুরু করছে। স্বাধীনতা বিরোধী ওই অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশতাকুর রহমান, কিশোরগন্জ জেলা জর্জ কোর্টের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো: আবু নাসের (সঞ্জু), কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান (শুক্কুর আলী), কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন, কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তুফা,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল , কটিয়াদী সরকারী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, পাকুন্দিয়া পৌর মেয়র নজুরুল ইসলাম,পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক,কটিয়াদী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,কৃষক লীগ,ছাত্রলীগসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!