1. admin@auchsangbad.com : admin :
আড়ানী পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আড়ানী পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার সকাল ১১ টার সময় পৌরসভা সংলগ্ন ঈদগাহ মাঠে এ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আড়ানী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহাবুবুর রহমানের কন্ঠে পবিত্র কোরআন তোলোয়াত ও আড়ানী সরকারী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাসের কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আড়ানী পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেয়র মুক্তার আলী। এম,এম, জিয়াউল হক জুয়েল সঞ্চালীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট – বাঘার রুপকার, স্থানীয় সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।

অতিথীদের আসন গ্রহন শেষে উদ্বোধনকৃত প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, আড়ানী পৌর আ’লীগ সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, আড়ানী বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব শামিম আহম্মেদ ও নওসাদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী রাম গোপাল সাহা, মফিজুর রহমান জিন্নাহ, একরামুল হক সনত বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়াও স্থানীয় দলীয় নেতা-কর্মী এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সারা দেশের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।

এ সময় প্রধান অতিথীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পৌর সভার
মেয়র মুক্তার আলী ও কাউন্সিলর বৃন্দ।

সব শেষে সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, মেয়র মুক্তার আলী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!