1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে বিএনপি’র ৩১জন নেতাকর্মী ও অজ্ঞাত ২শত জনের নামে মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নান্দাইলে বিএনপি’র ৩১জন নেতাকর্মী ও অজ্ঞাত ২শত জনের নামে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৩১জন নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত ২শত নেতা কর্মীর নামে গত ১২ই ফেব্রুয়ারি রোববার নান্দাইল মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। নান্দাইল উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর কর্তৃক দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত শনিবার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার বিএনপি’র পদযাত্রা উপলক্ষে একটি মিছিল বের করা হয়। এসময় বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামীলীগ দলীয় অফিসে অতর্কিতভাবে হামলা চালিয়ে অফিসে চেয়ার টেবিল ও বিভিন্ন আসবারপত্র ভাংচুর করে নাশকতার সৃষ্টি করে। উক্ত ঘটনায় ৩১ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত ২শত জনকে আসামী করা হয়েছে। নান্দাইল মডেল থানার মামলা নং ১৩ (২) ২০২৩। উক্ত মামলায় বিএনপি নেতা মো. এনামুল হক, খায়রুল ইসলাম মানিক, আবদুল হাকিম মেম্বার, জহিরুল ইসলাম, ইবাদ হোসেন, শাহজাহান, মেহেদী হাসান সুমন, শফিকুল ইসলাম সহ ৩১জনের নাম, পিতার নাম ও গ্রাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫০/২০০জন রয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং সাব ইন্সপেক্টর সবুর উদ্দিনকে মামলার তদন্তভার দেয়া হয়েছে। অপরদিকে নান্দাইল উপজেলার বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন এটি সম্পূর্ন একটি মিথ্যা মামলা। এধরনের কোন ঘটনা নান্দাইলে ঘটে নাই। নেতাকর্মীদের হয়রানী করার জন্য আওয়ামীলী যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!