1. admin@auchsangbad.com : admin :
স্বপ্ন পূরণ এগিয়ে যাওয়ার প্রত্যাশা হার মানবে না জীবন যুদ্ধে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

স্বপ্ন পূরণ এগিয়ে যাওয়ার প্রত্যাশা হার মানবে না জীবন যুদ্ধে

  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১১ বার পঠিত

শাফায়েত নূরুল:
স্বপ্ন পূরণ এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে সুই-সুতো দিয়ে অনেক ডিজাইন করেন শাড়ি ও পোশাকসহ অনেক রকম ব্যবহার্য জিনিসে তৈরি করার পর।এসব ডিজাইনে তৈরি করা বস্তুগুলির ছবি তুলে শখ্য নামে একটি ফেসবুক পেজে পোষ্ট করেন। মুহূর্তের মধ্যে লাইক কমেন্ট আসতে থাকে ক্রেতা ও নিকট থেকে। আর এই শিল্পকর্মের কাজটি করেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের আত্মপ্রত্যয়ী রৌশন জাহান (শশী)।

তিনি তার শিল্পকর্মের গুনেই ক্রেতা মহলে শ্রেষ্ঠ সমাদৃত। তাকে অন্যান্য শিক্ষিত তরুণীরা অনুস্বরণ করলেও তারাও ঘর থেকে ডিজাইন করা পণ্য তৈরি করে এবং বিক্রি করে চলতে পারবে। ছোট বেলায় একমাত্র উপর্জনক্ষম বাবাকে হারিয়ে এক রকম শূণ্যতা অনুভব করলেও পড়ালেখা চালিয়ে যান রৌশন জাহান শশী। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে ম্যানেজমেন্টে মাষ্টার্স পাশ করা শশী ঘরে বসে নেই। মেয়েদের জামার কাটিং থেকে সেলানো, হ্যান্ডপেইন্ট, হাতের ব্যাগ, রিবনের কাজ করে তিনি নিজের পড়ালেখার খরচ চালিয়ে আসছে এবং পরিবারের কাছে তিনি অভিশাপ নয় বরং আর্শিবাদ নিয়ে এগিয়ে যাচ্ছে। মা জননী কাছ থেকে ছোটবেলায় সেলাইয়ে হাতেখড়ি দেখে দেখেই শিখে পেলেন সেলাইয়ের কাজ। পাকাপোক্ত হওয়ার জন্য ২০১৯ সনে নিকলী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে সুই-সুতোর ও ব্লকবাটিকের কাজ রপ্ত করেন শশী। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা সে সময় তাকে বলেছিলেন- কাজগুলিকে সামনের দিকে এগিয়ে নাও, চলতে পারবে। বর্তমানে শশীর ডিজাইন করা জামা-কাপড়, ওয়ালমেট, মেয়েদের ব্যাগ ও মাস্কের ব্যাপক অনেক চাহিদা আছে। কিশোরগঞ্জ জেলা শহরের নামকরা বস্ত্রের দোকানগুলো তার ডিজাইন করা পণ্যের চাহিদা রয়েছে।

অদম্য নারী উদ্যোক্তা রুকাইয়া ইসমাত তার শিল্পকর্মের গুনেই জেলা শহরের অনেক পরিচিত-অপরিচিতদের কাছ থেকে পণ্যের অর্ডার পান। স্বল্প পরিসরে তিনি বেশ কয়েকজন বেকার তরুণীদের হাতে কলমে কাজ শিখিয়েছেন এবং বিভিন্ন ক্রেতাদের অর্ডারের কাজগুলো তাদের দিয়ে করিয়ে থাকেন।

রৌশন জাহান শশী জানান, আমার ডিজাইন করার হরেক রকম পণ্য বিক্রি করে আমি চলতে পারি। আমার পরিবারের কাছে টাকার জন্য বলি না। চাকরি পেলেও এ কাজ চালিয়ে যাবো । আমার ভালো লাগা বিভিন্ন পণ্যের ডিজাইন করা এটা আমার নেশা। আমার মন যখন খারাপ থাকে তখন আমি হ্যান্ড পেইন্ট করি, ওয়াল পেইন্টিং করি, মন খারাপের সময় এগুলো করলে আমার মন ভালো হয়ে যায়। আমার একজন ভালো উদ্যোক্তা হওয়ার ইচ্ছে আছে। ব্যাপকভাবে এ কাজের প্রসার ঘটাতে চাই। আমাদের এদেশের মেয়েদের ডিজাইন করা পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এরকম আরো বেকার তরুণীরা এ কাজে অগ্রসর হলে পার্শ্ববর্তী দেশ থেকে বস্ত্র আমদানী কিছুটা কমবে এবং দেশেই বেকার তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!