1. admin@auchsangbad.com : admin :
কনকনে শীতকে অপেক্ষা করে নান্দাইলে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কনকনে শীতকে অপেক্ষা করে নান্দাইলে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ বার পঠিত

কনকনে শীতকে অপেক্ষা করে
নান্দাইলে বোরো রোপনে ব্যস্ত কৃষকরা

রমজান আলী, আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে সকালের কুয়াশামাখা কনকন শীতকে উপো করে ভোর সকাল থেকে সন্ধ্যা অবধি বোরো চাষের জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভা এলাকার কৃষকরা। বোরো চাষে আগামীর স্বপ্ন বুনছেন তারা। পরিবার-পরিজন নিয়ে একটু সুখে থাকবেন এটিই তাদের চাওয়া। বোরো চাষে জমির আইল কোদাল দিয়ে সমান করা, সেচের জন্য ড্রেন নির্মাণ,পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ উঠানো ও প্রস্তুতকৃত জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছে কৃষকরা। বর্তমানে বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা, কোথাও কোথাও গভীর নলকূপ থেকে চলছে পানিসেচ। ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজ। মই দিয়ে চলছে মাঠ সমান করার কাজ। আনুষাঙ্গিক কাজ শেষ করে কেউ বা বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন ক্ষেতে। আমন ধানের ভালো ফলন এবং ভালো দাম পাওয়ায় কৃষকদের বোরো আবাদে এবার আগ্রহ বেড়েছে। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি এলাকায় ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ শুরু হয়েছে পুরোদমে। কৃষকদের যেন দম ফেলার সময় নেই। নাওয়া-খাওয়া নেই তাদের ঠিকমত। কৃষকদের মধ্যে কেউ বীজ তলা থেকে চারা তুলছেন, কেউ চারা রোপণ করছেন, আবার কেউ জমিতে হালচাষ করছেন। কৃষকরা জানান, সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে চলতি মৌসুমেও ইরি-বোরোতে বাম্পার ফলনের আশা করছেন তারা। নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ পৌর সভায় ২২ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো আবাদ ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ২১ হাজার ৯০৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছি। বোরো চাষাবাদের জন্য হাইব্রিড ২২৮০ হেক্টর, উফশি ১৯৯০০ হেক্টর, স্থানীয় ২০ হেক্টর জমিতে রোপনের জন্য বীজতলা তৈরি করা হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ অর্জিত হয়েছে। বোরো আবাদে শ্রমিক সংকট দেখা দেয়ায় মজুরিও বৃদ্ধি পেয়েছে। কৃষককে ১ কাঠা (১০ শতক) জমি লাগাতে শ্রমিককে ৫০০ টাকা মজুরি দিতে হচ্ছে। নাখেরাজ গ্রামের কৃষক মঞ্জুরুল হক মঞ্জু, খোকন, ধরগাঁও গ্রামের সাদ্দাম হোসেন, বিল্লাল, আতাউর রহমান, শাহজাহান মিয়া বলেন, পুরোদমে জমিতে বোরো ধান লাগাইতাছি। বোরো ধান লাগাইতে দিন-রাত পরিশ্রম করন লাগে। পৌরসভার কাঠলিপাড়া গ্রামের কৃষক মানিক মিয়া, সুরুজ আলী ফকির, প্রিন্স মন্ডল বলেন, আমরা বোরো ধান লাগানো শুরু করছি। এবছর জমিতে পানি দিতে হচ্ছে কাঠা (১০শতাংশ) প্রতি ৬/৭শত টাকা। যেখানে অন্যান্য বছর কাটা প্রতি ৫শত টাকা করে লাগতো। এছাড়াও কাজের লোকের অভাবে নিজেরাই ধান লাগাইতাছি। এদিকে কৃষকরা যেনো সঠিকভাবে বোরো চাষ ও পরিচর্যা করতে পারে সেজন্য উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সার্বিক পরামর্শ দিচ্ছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার টিটুন বিশ্বাস এবং নাদিয়া ফেরদৌসি বলেন, নান্দাইল সবসময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা আশা করি এইবারও বোরোর বাম্পার ফলন হবে। তাতে নান্দাইলের চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি হবে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক বলেন, এবার ২২ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো আবাদ ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান বলেন, নান্দাইল কৃষি সমৃদ্ধ এলাকা। ইরি-বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির ল্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং কৃষকদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতি সহ সকল প্রকার পরামর্শ দেয়া হচ্ছে। আশা করা যাচ্ছে আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!