1. admin@auchsangbad.com : admin :
আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার পঠিত

আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে পেশাদারিত্বের সাথে পুলিশ বাহিনী কাজ করছে, যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবিলার সক্ষমতা রয়েছে বাংলাদেশ পুলিশের । প্রধানমন্ত্রীর উপর হামলা, হলি আর্টিজান থেকে শুরু করে ৬৩ জেলায় জঙ্গি হামলা সব ঘটনাই সকলে মিলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যত নাশকতার চেষ্ঠাই হোক না কেন আইনগতভাবে প্রতিহিত করা হবে। পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সকল চ্যালেঞ্জ মেকাবেলায় প্রস্তুত রয়েছে। আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২-২৩ সোমবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সার্কিট হাউজমাঠে তিনি এ সব কথা বলেন।
পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার সভাপতিত্বে র‌্যাব ময়মনসিংহের পুলিশ সুপার জয়িতা শিল্পীর সঞ্চালনায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম আরো বলেন, ময়মনসিংহের মানুষ শান্তি প্রিয়। এই অঞ্চলের মানুষ আমাকে ( ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে) পেয়ে আবেগে আপ্লুত হন, মন থেকে ভালবাসেন। সেই আবেগ ও ভালবাসাকে প্রাধান্য দিয়ে সকলকে সাথে কাজ করেছি। আমি আইজিপি হওয়ায় ময়মনসিংহে মানুষ বেশি খুশি হয়েছে। ময়মনসিংহের সাথে আমার আত্বার সম্পর্ক গড়ে উঠেছে। এ জন্য আমি কৃতজ্ঞ। ময়মনসিংহবাসির আন্তরিকতার ছোয়া আমার পরিবার সারাজীবন মনে রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, গাজীপুর মেট্টোপলিটনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। টুর্ণামেন্টে মোট ১৩ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহন করেন। জাতীয় সঙ্গিত পরিবেশণ ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এর আগে আইজিপি ময়মনসিংহে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ক্রীড়া নৈপূণ্য উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন। দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ ও প্রতিবন্ধি আতœ উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধিদের জীবমান উন্নয়নে সহায়তা প্রদান করেন পুনাক বাংলাদেশ সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সহধর্মিণী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ সহধর্মিণী ফাতেহা পারভীন লুনা, ময়মনসিংহ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য, ময়মনসিংহ পুনাক সভানেত্রী ডাঃ রেবেকা শারমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রতিবন্ধী আত্ন উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল বক্তব্য রাখেন।
আইজিপি ও পুনাক সভানেত্রী ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) পুলিশ হেড কোয়ার্টার ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) আবিদা সুলতানা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এসপি মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!