1. admin@auchsangbad.com : admin :
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীকে এসইউএসবি'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীকে এসইউএসবি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন!

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

🌹 এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীকে এসইউএসবি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন! 🌹
<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা, ,

➾ স্নেহের প্রিয় অনুজ!
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবারকাতুহু /আদব,
স্রষ্টার অশেষ কৃপায় তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সাথে অতিক্রম করেছ ।তাই বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত, আধুনিক প্লাটফরম, জাতীয় সাংবাদিক সংগঠন “সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)” এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করো। তোমাদের এ সাফল্যে আমরা গৌরবান্বিত। প্রত্যাশা করছি, এ সাফল্য তোমাদের জন্য আগামীর সম্ভাবনার দ্বার খুলে দেবে। তোমাদের পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাসহ যারা দিনের পর দিন কষ্ট করেছেন, উৎসাহ দিয়েছেন ও অনুপ্রেরণা জুগিয়েছেন, সর্বোপরি মহান স্রষ্টার দরবারে দোয়ার হাত প্রসারিত করেছেন, তাঁদেরকেও অভিনন্দন।

➾ হে দেশের ভবিষ্যৎ-কাণ্ডারি!
বিশ্বমানচিত্রে ছোট্ট দেশ হলেও অপার সম্ভাবনায় ভরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এখানে মাটির নিচে রয়েছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ। উপরিভাগে আছে সোনাফলানো উর্বর-সমতল ভূমি। আর আছে মহামূল্যবান মানবসম্পদ। যদি এসব প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং মানবসম্পদকে দক্ষতার সাথে কাজে লাগানো যায়, তবে ভৌগোলিকভাবে ক্ষুদ্র এ দেশ বিশ্বমানবতার কল্যাণে এক অনুকরণীয় ও অনুসরণীয় উৎসে পরিণত হতে পারে। এজন্য দরকার কিছু যোগ্য মানুষের- যারা হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক; যার অভাব আমরা প্রতিনিয়ত উপলব্ধি করছি। সেই অভাব পূরণে কাঙ্ক্ষিত একজন হয়ে ওঠার সিঁড়িতে ইতোমধ্যেই পদার্পণ করেছ তোমরা । বাংলাদেশ তাই তোমাদেরকে নিয়ে একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছে।

➾ হে সফলতার সহযাত্রী!
সফলতা একটি চলমান প্রচেষ্টার নাম। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় পাস করে প্রাথমিক সফলতার ছোঁয়া পেয়েছ তোমরা । এরপর উচ্চমাধ্যমিক, স্নাতকসহ আরও বেশ কয়েকটি ধাপ পাড়ি দিতে হবে তোমাদেরকে। আসন্ন এসব স্তরেও তোমাদেরকে সাফল্য অর্জন করতে হবে; যার জন্য চাই প্রতিশ্রুতিশীল অধ্যবসায়। আর সেইসাথে নৈতিকতাসম্পন্ন প্রকৃত মানুষ হয়ে ওঠার সত্যিকার প্রচেষ্টা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় বস্তুবাদী শিক্ষার সকল উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকলেও মারাত্মক আকারে ঘাটতি রয়েছে নৈতিক শিক্ষার। ফলে প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে অর্জিত হচ্ছেনা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য; পাওয়া যাচ্ছেনা কাক্সিক্ষত প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ না হতে পারলে জীবনের কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব হলেও চূড়ান্তভাবে জীবনকে সাফল্যমণ্ডিত করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!