1. admin@auchsangbad.com : admin :
নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার দেওয়া না হলে, দেশে আর কোন নির্বাচন হবে না, -মির্জা ফখরুল ইসলাম।  - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার দেওয়া না হলে, দেশে আর কোন নির্বাচন হবে না, -মির্জা ফখরুল ইসলাম। 

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত
নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার দেওয়া না হলে, দেশে আর কোন নির্বাচন হবে না, -মির্জা ফখরুল ইসলাম।
মিশুক চন্দ্র ভূঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত দুই নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় গেছে। আগামীতের আপনাদের আর এমন খেলা খেলতে দেওয়া হবে না। এইবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এইবার দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে।
(১২ নভেম্বর) শনিবার বিকেলে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ সব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত দুই নির্বাচনে আপনারা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। দুর্নীতিতে দেশটা ছেয়ে গেছে, আর মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকারের লঙ্ঘনের জন্য আজকে আমেরিকা র‌্যাবকে নিশেধাজ্ঞা দিয়েছে, তারপরও তো লজ্ঝা হয় না, দেশবাসীকে লজ্ঝায় ফেললো, তাদের লজ্ঝা হয় না।
মির্জা ফখরুল আরো বলেন, আপনারা সংবিধানের কথা বলেন, বলে সংবিধানে যেমনটি আছে তেমনটি হবে। কি আছে সংবিধানে, তত্বাবধায়ক সরকার থাকবে না। তত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল,১৯৯০ সালের পরে ৪/৫ টি নির্বাচন হয়েছে তত্বাবধায়ক সরকারের অধীনে, তখন সবাই ভোট দিতে পেরেছিল। সংবিধানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।
তিনি আরো বলেন, আপনারা সংবিধানের কথা বলেন, বলেন সংবিধানে যেমনটি আছে তেমনটি হবে। কী আছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল, ১৯৯০ সালের পরে ৪-৫টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন সবাই ভোট দিতে পেরেছিল। সংবিধানকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। একবার করেছিল ১৯৭৫ সালে। সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে, সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল চালু করেছিল।
তিনি বলেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের কোনো সম্পর্ক নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে দেশের আলেম-ওলামাদেরকে পর্যন্ত তারা হয়রানি করছে। মিথ্যা মামলায় আসামি করে তাদেরকে জেলে পাঠাচ্ছে। তাদেরকে জামিন দিচ্ছে না।
ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে, টাকা কি আমরা চিবিয়ে খেয়ে ফেলেছি? টাকা আপনারা চিবিয়ে খাননি, আপনারা গিলে খেয়ে ফেলেছেন। আপনারা রিজার্ভ গিলে খেয়ে ফেলেছেন।
ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইউম জঙ্গি এর সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, চৌধুরী নায়াব ইউসুফ,শামা ওবায়েদ ইসলাম প্রমুখ ।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!