1. admin@auchsangbad.com : admin :
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নব কমিটিতে সভাপতি প্রত্যাশীঃ জুনায়েদ আনসারী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নব কমিটিতে সভাপতি প্রত্যাশীঃ জুনায়েদ আনসারী

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নব কমিটিতে সভাপতি প্রত্যাশীঃ জুনায়েদ আনসারী

স্টাফ রিপোর্টারঃ

নাট্যশিল্পী, গায়ক এবং এক শিল্প-সংস্কৃতিমনা জোনায়েদকে নিয়ে কিছু বলার নেই। গর্ব করার মতো একটা পরিবারে জন্ম জোনায়েদের । আদতে যাপিত জীবনে কী পেয়েছে তা খুব কাছ থেকে অনুভব করার মত। ইতিহাসের মতো শুধু পৃষ্ঠা উল্টাই…ওর নানা

নানা ভাষাসৈনিক আজিম উদ্দিন আহমেদ। মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য ছাত্রত্বের উপর আজীবন নিষেধাজ্ঞা দেয় নেত্রকোণা আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। জারি করা হয় হুলিয়া। ২০১৪ সালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উপলক্ষে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে ৬১ বছর পর ফিরে পান ছাত্রত্ব। ২০১৭ সালে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজের বাংলা ভাষা বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে সম্মাননাও প্রদান করা হয়। ছিলেন বাংলাদেশ সংগ্রাম পরিষদ জারিয়া-পূর্বধলা-নেত্রকোণার চেয়ারম্যান।

দাদা বীর মুক্তিযোদ্ধা ও আনসার কমান্ডার জমির উদ্দিন সরকার। মুক্তিযুদ্ধে গিয়েছেন বড় পুত্র সন্তানকে নিয়ে। ছিলেন শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ছোট চাচা মরহুম শাহাদাত হোসেন ছিলেন যুবলীগ কর্মী। ৯৬-এ শ্লোগানরত অবস্থায় বিএনপি-জামাত কুঁপিয়ে রক্তাক্ত করলে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য। যাঁকে দেখতে যান মাননীয় শেখ হাসিনা।

বাবা মোঃ শাহজাহান আনসারী শ্রীবর্দী যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং শ্রীবর্দী বাজার শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ হওয়ার কারণেই জোনায়েদের বাবার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে নিঃস্ব করে দেয়া হয় এক রাতের অন্ধকারে।

মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা নাকি নানা সুযোগ সুবিধায় ডুবে আছে। অথচ জোনায়েদকে দেখি একই পাঞ্জাবি, পরছে তিন বছর ধরে। এক শার্ট, এক প্যান্ট দিনে পরে রাতে ধুয়ে আবার দিনে পরছে। সারাদিন পেটে কিছু না জুটলেও বলছে না কাউকে। ক্ষুধা নিয়েই বিশ্ববিদ্যালয়ের মিছিলের কণ্ঠে ঝরাচ্ছে অগ্নিকথা। জীবনের কঠিন যুদ্ধে লিপ্ত থেকেও ছাড়ছে না সংস্কৃতি। ছাড়ছে না ছাত্রলীগ। ছাত্রলীগ করতে গেলে ভাই লীগ করতে হয়,সেটা ও জানে না। জানে না বলেই ঢের পিছিয়ে। এমন অভিমত অনেকের।

এক বোন ঢাবিতে, এক বোন বাকৃবির শিক্ষার্থী।
জোনায়েদ ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ইন্টার পাশ করে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অথচ নজরুল বিশ্ববিদ্যালয়ে তার ভাগ্যে ছাত্রলীগের কোন পদ জোটেনি। নজরুল বিশ্ববিদ্যালয়ের শ্লোগান মাস্টার জোনায়েদ। বিপক্ষ শত্রুকে কাঁপিয়ে দিতে জানে শ্লোগানে শ্লোগানে। সম্মুখ যোদ্ধা হওয়ার তেজ দেখা যায়, চোখে মুখে।

নানা, দাদা, বাপ চাচাদের আওয়ামী লীগে সংগ্রামী রাজনৈতিক ইতিহাস থাকার পরও সবকিছু ঝাপসা দেখি মাঝেমাঝে। এখন হয় তো ইতিহাস দেখে কাউকে পদ দেয়া হয় না। পদ জোটে গ্রুপিং-এ, পদ জোটে চাটুকারিতায়, পদ জোটে অর্থে।

জোনায়েদের এইসব নেই। সেজন্যেই ওর পাওয়া না পাওয়া দেখে বিস্মিত হওয়ার কিছু নেই। বহুরূপী নাট্য সংস্থার হীলু চাচার কাছ থেকে অভিনয়, খোকা চাচার কাছে শেখা চিকা মারা ও জানে। লালনের গান বাঁধতে জানে কণ্ঠে। ওকে শুধু বলি- জীবনে কিচ্ছু না পেলেও রাজনীতি, সংস্কৃতির যে নেশা জোনায়েদকে পেয়ে বসেছে তা যেন না ছাড়ে। কিছু মানুষ থাকুক গোপন ব্যথা নিয়ে। জরাজীর্ণ জীবনের বিষাদ নিয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!