1. admin@auchsangbad.com : admin :
৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

রবিউল ইসলাম জামালপুর প্রতিনিধঃ

জামালপুর জেলা মেলান্দহ উপজেলা ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের সকল সদস্যবৃন্দ।শনিবার সকালে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল সদস্য এতে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সদস্যবৃন্দ অভিযোগ করেন,প্যানেল চেয়ারম্যান আমিনুল হক দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ,সরকারি বরাদ্দ বিতরণ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তার দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকার সাধারণ জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সদস্যদের পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করার কারণে পরিষদের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।ইউপি সদস্যরা বলেন,প্যানেল চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে তারা সম্মিলিতভাবে তার অপসারণের দাবি জানাচ্ছেন। তারা আরও জানান,এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।সংবাদ সম্মেলন থেকে বক্তারা দ্রুত প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!