
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবল বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তার গুরুত্বপূর্ণ একটি অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থকরা।উপজেলার লোহাজুরী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মোড়ের গুরুত্বপূর্ণ একটি অংশ বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে এটি মেরামত করা হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাজুরী ইউনিয়নের উদ্যোগে কর্মী সমর্থকরা নিজেরাই মাটি ফেলে গর্ত ভরাট করেছে৷ রাস্তাটি লোহাজুরী থেকে পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের সংযোগ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ তাদের প্রয়োজনীয় কাজে এবং কাঁচা সবজি বিক্রি করতে নিয়ে যায়। সম্প্রতি বৃষ্টিতে একটি অংশ ধ্বসে গিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছিল।ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন,কোন জনপ্রতিনিধির দিকে তাকিয়ে না থেকে এলাকাবাসীর সমস্যা নিরসনে দ্রুত নিজেরাই কাজে নেমে পড়েছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু নিজেদের শ্রমকে মানুষের কল্যাণে কিছুটা হলেও দিতে পারি৷ নিয়মিত ধারাবাহিক জনকল্যাণমুখী কাজের অংশ এটি৷
এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম রহমানী,যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান ফরায়েজী,যুব আন্দোলন সভাপতি মুফতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রবিন, ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি নাসির উদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।