1. admin@auchsangbad.com : admin :
এস এস সি ২০০০ ব্যাচ এর ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

এস এস সি ২০০০ ব্যাচ এর ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

জহিরুল ইসলাম লিটন,নান্দাইল,ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাশহাটী উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০০০ ব্যাচের  ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।বাশঁহাটী উচ্চ বিদ্যালয়েের সিনিয়র শিক্ষক আহম্মদুল হক খন্দকারের সভাপতিত্বে  এবং ২০০০ ব্যাচের শিক্ষার্থী নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন  অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মতামত পেশ করেন সিনিয়র শিক্ষক রিপন ও আনোয়ার হোসেন বাবুল। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিকতার পরপরই যেসমস্ত শিক্ষকমন্ডলী,ছাত্র ছাত্রী ও পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকাকালীন ব্যক্তিবর্গ  ইতিমধ্যে পরলোকগমণ করেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে  এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। ২০০০ ব্যাচের পক্ষ থেকে রুবেল,কাকলী,পারভেজ,শাহীন,আজিজুল, সুমন,রাসেলসহ আরও অনেকেই ২৫ বছর আগে ফেলে আসা সেই সেনালী দিনগুলোর কথা স্মরণ করে স্মৃতিচারনমূলক বক্তব্যে তা উপস্থাপন করেন।পাশাপাশি বক্তারা তাদের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীসহ যাঁরা বাশহাটী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শ্রম দিয়ে,মেধা দিয়ে ও সার্বিক সহযোগিতা করে এমনকি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদে নিয়োজিত থেকে ইতিমধ্যে পরলোকগমন করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আত্মার মাগফিরাত কামনা করেন। সাবেক শিক্ষার্থীরা  তাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক  প্রয়াত মোসলেম উদ্দিন স্যারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শ্রেণীকক্ষে  স্যারের রেখে যাওয়া আমানত “নামাজ বেহেশতের চাবিকাঠি, নামাজ ছাড়া কোন মানুষ বেহেশতের আশা করতে পারেনা এবং  পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণের বিষয়টি অশ্রুসিক্ত নয়নে তুলে ধরেন।সাবেক ও প্রয়াত শিক্ষক মন্ডলী সহ পরিচালনা পর্ষদের ব্যক্তিবর্গ এবং কর্মরত শিক্ষকদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ২০০০ ব্যাচের শিক্ষার্থী সুমন। আগামীতে আরও ভালো কিছুর প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!