1. admin@auchsangbad.com : admin :
কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ নিয়ে বিতর্ক, স্থানীয়দের প্রতিবাদ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ নিয়ে বিতর্ক, স্থানীয়দের প্রতিবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার কেওয়াটখালী এলাকায় নির্মাণাধীন আর্চ স্টিল ব্রিজ নিয়ে ব্যাপক জনমনে অসন্তোষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনুমোদিত নকশার বাইরে সড়ক নির্মাণ করে যানজট, দুর্ঘটনার হাবসহ সরকারি অর্থের বিশাল অপচয় করা হচ্ছে, যার ফলে জলাশয়, খাল, কৃষিজমি, বসতভিটা, জনতার রাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভিষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেখানে ৬.২ কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব, সেখানে ৮.২ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয়। এতে করে জনদুর্ভোগ বাড়ছে বলে দাবি স্থানীয়দের।

তারা আরও প্রশ্ন তুলেছেন, “সোজা রাস্তার বদলে ২ কিলোমিটার বাঁকা সড়কের কারণে ৩২ একর বাড়তি জমি অধিগ্রহণ এর পাশাপাশি নির্মাণ খরচ ২হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে । অনুমোদিত নকশায় কাজ নাই, নকশার বাইরে কাজের তোড়জোড় কেন?”

বক্তব্যে আরও বলা হয়, “একনেকের নকশা অনুযায়ী সংযোগ সড়ক বানাও, একনের নকশা বহির্ভূত কাজ বন্ধ কর”। তারা জানান, প্রকল্পের বর্তমান নকশা অনুসরণ করলে এই অর্থে আরও দুটি সেতু নির্মাণ সম্ভব হতো।

‘রুখে দাঁড়াও ময়মনসিংহ’, সদা জাগ্রত ময়মনসিংহ, সম্মিলিত ময়মনসিংহবাসীসহ অনেকগুলো সংগঠনের হাজার হাজার মানুষ এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবী প্রকল্পের নকশা দ্রুত পর্যালোচনা করে একনেক অনুমোদিত নকশায় সংযোগ সড়কসহ ব্রিজের দ্রুত বাস্তবায়ন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!