
আফসার উদ্দিন বিশেষ প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার টান লক্ষীয়ায় মরহুম আরাফাত রহমান কোকো’র স্মরণে টান লক্ষীয়া যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৫) বিকাল ৫ ঘটিকায়,খেলায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন আঙ্গুর। ফুটবল ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী জনতা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মো.রায়হানুল ইসলাম রাজু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব শহীদুজ্জামান কাঁকন। বিশেষ অতিথি হিসাবে যারা বক্তব্য রাখেন পৌর কৃষক দল ৮ নং ওয়ার্ডের সভাপতি মো.বকুল মিয়া,সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ঠিকাদার মো. মিল্টন আজাদ এংরাজ,অব: সার্জেন্ট ৫ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি মো.রফিক মিয়া, পাকুন্দিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো.নূরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান রাজিব,পাকুন্দিয়া উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ তাইজুদ্দিন সহ আরো অনেকেই।