1. admin@auchsangbad.com : admin :
১০ বছর পর ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

১০ বছর পর ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ১০ বছর পর ইউনিয়ন পর্যায়ে দলকে গোছাচ্ছে উপজেলা বিএনপি। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনকে ঘিরে উপজেলার ইউনিয়নগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণের সঞ্চার হয়েছে। ফলে উচ্ছ্বসিত হয়ে নেতাকর্মীরা মাঠে মিছিল মিটিং করে যাচ্ছেন প্রতিনিয়ত।

২২ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে শুরু হয় কার্যক্রম।দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করেছিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমির ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এরপর থেকেই সারা উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভোটের আমেজ ছড়াতে সক্রিয় হয়েছে বিএনপি।

দলীয় সূত্র জানায়,পর্যায়ক্রমে (২৩ মে) মগটুলা ইউনিয়ন, (২৪ মে) সোহাগি ইউনিয়ন,(২৫ মে) সরিষা ইউনিয়ন এবং (২৬ মে) মাইজবাগ ইউনিয়নে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ১১ ইউনিয়নের কমিটি গঠন করা হবে।নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে মধ্যে পদ-প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে করছেন পথসভা এবং উঠোন বৈঠক। উজ্জীবিত হয়ে জনমত অর্জনের পাশাপাশি রাজনৈতিক মাঠেও তৎপর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মী সম্মেলনের মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নে ৫১ অথবা ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। তবে দলীয় স্বার্থে এই সংখ্যা আরও কমবেশি হতে পারে বলে জানায় সূত্রটি।এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব আমির ইসলাম ভূঁইয়া মনি বলেন, ‘১০ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ উপজেলা ও ইউনিয়ন বিএনপি কমিটি গঠন করা হয়েছিল। জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে সমৃদ্ধ ঈশ্বরগঞ্জ গঠনে নেতাকর্মীরা বদ্ধপরিকর।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশীদ হারুন বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গত ১৬ বছর হামলা-মামলা-গুমের মতো ভয়াবহ পরিণতি মোকাবিলা করে টিকে ছিল বিএনপি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,সম্প্রতি ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এটি একটি পজিটিভ দিক। সকলের ঐক্যমতের ভিত্তিতে ও সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ এবং আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!