1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে তামাক বিরোধী সেমিনার - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

ময়মনসিংহে তামাক বিরোধী সেমিনার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ তামাকজাত পণ্যের গায়ে এই স্লোগান দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। তবুও অধূমপায়ী মানুষের সংখ্যা আকাশচুম্বী। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আজ বুধবার (২৩এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তামাক বিরোধী সেমিনার ২০২৫ আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন এর সঞ্চালনায় তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০২৫ (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনারে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তামাক বিরোধী আইন ও বিধি-বিধান উপস্থাপন করেন সিনিয়র সহকারী কমিশনার মোঃ আশরাফুল ইসলাম। এরপর উপস্থিত সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেয়। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত দ্রব্য সেবন দন্ডনীয় অপরাধ। এর ব্যত্যয় হলে ৩০০টাকা অর্থদন্ড এবং পরবর্তীতে দ্বিগুণ হারে অর্থদণ্ড আরোপের বিধান রয়েছে। উপস্থিত একজন আলোচক জানান, দোকানীরা জরিমানায় ভয় পায় না, যদি জরিমানার পাশাপাশি দন্ড দেওয়া যায় তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনোভাবেই তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। বিদ্যালয়ের ১০০ মিটার এলাকার মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, কারণ সহজলভ্য বলেই স্কুলগামী উঠতি বয়সের ছেলেরা নেশায় জড়িয়ে পড়ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ প্রতিনিধি বলেন, প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসীগুলোতে ইনজেকশন বিক্রয় বন্ধ করতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের কুফল প্রচার,খেলাধুলার ব্যবস্থা করার কথাও বলেন তিনি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন, শিডিউলভুক্ত ড্রাগ ঘুমের ওষুধ এর অতিরিক্ত ব্যবহার নেশার উদ্রেক করে এবং মৃত্যু ঘটায়। এছাড়া ইলেকট্রনিক সিগারেট হুমকির সম্মুখীন করেছে যুবসমাজকে।

প্যানেল আলোচনায় ডিআইজি ময়মনসিংহের প্রতিনিধি পুলিশ সুপার ফাল্গুনী নন্দী বলেন,চাকরির পরীক্ষায় যেভাবে ডোপ টেস্ট হয়,তেমনি তামাক টেস্ট অন্তর্ভূক্ত করা উচিৎ।এছাড়াও শুক্রবারের জুমার খুতবায় সচেতনতামূলক ক্যাম্পেইন,কাউন্সেলিং জরুরি।বিভাগীয় স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা বলেন, গবেষণায় দেখা গেছে ধূমপানের কোনো উপকারিতা নেই। মাদক স্বাস্থ্য ঝুঁকি এবং শারীরিক ও আর্থিক ক্ষতি করে। স্থানীয় সরকার আইনে লাইসেন্সবিহীন ভেন্ডরে মাদক বিক্রি নিষিদ্ধ।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেন বলেন, মোবাইল কোর্ট ও স্থানীয় সরকার শাখার লাইসেন্স এনফোর্সমেন্ট জোরদার করতে হবে। জনসচেতনতা তৈরি ও উৎসাহ প্রদান,সমাজে মাদকের কুফল এবং শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের উপর প্রভাব প্রচার করতে হবে। ধর্মীয় মূল্যবোধ তৈরি এবং সৃষ্টিকর্তার সাথে ওয়াদা করা ছাড়া তামাক থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আমরা সম্মিলিতভাবে ময়মনসিংহ বিভাগকে তামাকমুক্ত রাখতে চাই।

সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,স্থানীয় সরকারের উপপরিচালক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!